চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই জমিয়ে বিকেএসপি-শাইনপুকুরের ‘টাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

শুরুতে ২২২ রানের বেশি করতে পারেনি বিকেএসপি। সেই লক্ষ্য তাড়ায় একটা সময় ভালোভাবেই ছুটছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। হঠাত করে পথ হারিয়ে পরে কোনরকমে টাই করে পয়েন্ট বাঁচিয়েছে ক্লাবটি।

ফতুল্লায় মাঝারি রানের ম্যাচে জমজমাট লড়াই উপহার দিয়েছে বিকেএসপি ও শাইনপুকুর। বিকেএসপির ৮ উইকেটে তোলা ২২২ রানের জবাবে শেষ উইকেট বাঁচিয়ে একই রানে থামে শাইনপুকুর।

ওপেনার প্রান্তিক নওরোজ নাবিলের ৮১ ও লোয়ার অর্ডারে অলরাউন্ডার আব্দুল কাইয়ুমের ৭০। বিকেএসপির হয়ে বলার মতো ইনিংস খেলেছেন কেবল এ দুজনে। বাকীদের ছোট ছোট কিছু ইনিংসে ২২২ রানের সংগ্রহ পায় তরুণদের নিয়ে গড়া দলটি।

সাদমান ইসলাম ও সাব্বির হোসেনের ৮৬ রানের উদ্বোধনী জুটিতে লক্ষ্য তাড়ায় দারুণ ভাবেই পথে ছিল শাইনপুকুর। তৃতীয় ব্যাটসম্যান উনমুক্ত চাঁদের ৭৪ রান লক্ষ্যটাকে কাছে নিয়ে আসে আরও।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যখন ফিরছেন আফিফ হোসেন, শাইনপুকুরের সংগ্রহ তখন ১৭৫। জয় থেকে কেবল ৪৮ রানের দূরত্ব!

পরে ৪৭ রান করতেই বাকি ৫ উইকেট হারিয়ে বসে শাইনপুকুর। ৪১ রানে মিডলঅর্ডারের ৩ উইকেট তুলে নিয়ে ধস নামানোর আসল কাজটা করেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

Reneta

জিততে থাকা ম্যাচ শেষ পর্যন্ত হেরেই বসে কিনা এমন শঙ্কায় শেষ পর্যন্ত ড্র করে এক পয়েন্ট বাঁচিয়েছে শাইনপুকুর। ব্যাট হাতে ৭০ আর প্রতিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়ে বিকেএসপির মূল নায়ক অলরাউন্ডার আব্দুল কাইয়ুম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯বিকেএসপি-শাইনপুকুর ম্যাচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT