চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করে হারল আশরাফুলের কলাবাগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
প্রিমিয়ার লিগের ম্যাচের একটি দৃশ্য (ফাইল ফটো)

প্রিমিয়ার লিগের ম্যাচের একটি দৃশ্য (ফাইল ফটো)

তামিম ইকবালের মোহামেডানের বিপক্ষে আশরাফুলের কলাবাগান লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেছে। এদিন বৃথা যায়নি তামিমের ক্যারিয়ার সেরা ১৫৭ রানের ইনিংসটি। তার অমন ইনিংসে ভর করেই কলাবাগান ক্রীড়া চক্রকে ২৪ রানে হারিয়ে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে সাদা-কালোরা।

কলাবাগানের সর্বোচ্চ স্কোরার হ্যামিল্টন মাসাদাকজা ৬৮ রান করে ৪৩তম ওভারে রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আশরাফুলরা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাসাদাকদজা যখন রান আউট হন, তখন তাদের রান ২২৮। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। হারের ব্যবধান কমান মুক্তার আলী। ৩২ বলে ৩৮ রান করে অপরাজিত থেকে যান এ ব্যাটসম্যান।

কলাবাগান অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এদিন রান পেয়েছেন। ৪৯ বলে ৮টি চারের সাহায্যে করেছেন ৪৬ রান। দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এ ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে তুষার ইমরান ও মাসাকাদজা গড়েন ৯২ রানের জুটি।

Banglabid

৬৪ রান করে মেহেদী হাসান মিরাজের বলে তুষার সাজঘরে ফেরেন। টেলএন্ডাররা সেভাবে জ্বলে উঠতে না পারায় জয়ের কাছে গিয়ে হারে কলাবাগান।

এ ম্যাচে মোহামেডানের সফল বোলার কামরুল ইসলাম রাব্বি। এ ডানহাতি পেসার নিয়েছেন তিনটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন মিরাজ। শুভাশিস রায়, সাজেদুল ইসলাম ও রহমত শাহ নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৭ রান করে মোহামেডান। দুর্দান্ত এক সেঞ্চুরি করেন অধিনায়ক তামিম ইকবাল। ১০৩ বলে ১৩ চার ও ২ ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন তিনি। সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তামিম। বিকেএসপিতে তার ব্যাটে যেন নেমে আসে বৈশাখী ঝড়! একের পর এক চার-ছক্কায় নিজের আগের সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংসটি ছাড়িয়ে যান তিনি। সেঞ্চুরির পরের ৫৪ রান করতে ২২ বল খরচ করেন তামিম।

Reneta

শেষ পর্যন্ত ১২৫ বলে ১৫৭ রান করে থামেন মোহামেডানের ওপেনার।

তামিমের ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহ পায় মোহামেডান। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে আরেক ওপেনার শামসুর রহমান শুভ’র ব্যাটে।

কলাবাগানের অফস্পিনার সঞ্জিত সাহা একাই নেন চার উইকেট। শুরুর উইকেটগুলো নিয়ে মোহামেডানের ব্যাটসম্যানদের চাপে রাখেন এই তরুণ। মুক্তার আলী ও নাবিল সামাদ নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT