চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই করতে পারল না বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:১৩ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট। পর পর দুই বলে সাজঘরে ফিরে যান লিটন দাস ও এনামুল হক বিজয়। দলীয় ৮ রানে দুই ওপেনারকে হারালে জয়ের আশাও শেষ হয়ে যায়। চার নম্বরে নামা মাহমুদউল্লাহ রিয়াদ খানিক পরে সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।

বৃষ্টির কারণে আগের দিন বেঁচে গিয়েছিল বাংলাদেশ। তবে আজ আর রক্ষা হয়নি। মাহমুদউল্লাহর দলকে ৩৫ রানের ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিয়েছে ক্যারিবীয়রা।

১৯৪ রান তাড়ায় নেমে বাংলাদেশ ‍দেড়শ পেরোয় সাকিব আল হাসানের ব্যাটে। ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া আফিফ হোসেনের ২৭ বলে ৩৪ রানের ইনিংসে হারের ব্যবধান কিছুটা কমিয়েছে মাত্র। বোলিং ইনিংস-ব্যাটিং ইনিংস পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়ে সহজে ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৮ রান। ডমিনিকায় টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৯৪ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের সংগ্রহ বড় হয় রোভম্যান পাওয়েলের শেষের ঝড়ে। মাত্র ২৮ বলে ৬১ রানে অপরাজিত থাকেন এ ব্যাটার। ছয়-চারে মাঠ মাতিয়ে এনে দেন ৫ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ।

পাওয়েল ছক্কা মারেন ছয়টি, চার মাত্র দুটি। দারুণ খেলতে থাকা এ ডানহাতি ইনিংসের শেষ বলটিতেও মারেন বিশাল একটি ছক্কা। দুইশর কাছাকাছি সংগ্রহ এনে দিতে আরও অবদান রাখেন দলটির ওপেনার ব্র্যান্ডন কিং। ৪৩ বলে ৫৭ রান করে আউট হন তিনি।

অধিনায়ক নিকোলাস পুরান খেলেন সময় নিয়ে। ৩০ বলে ৩৪ রান করে আউট হন। শেষ ওভারে ব্যাট করতে নামা ওডেন স্মিথ  ৪ বল খেলে ১১ রানে অপরাজিত থাকেন।

১৩ ওভারে ৩ উইকেটে ১০০ ছিল ওয়েস্ট ইন্ডিজের স্কোর। পরের ওভার থেকেই শুরু রান তোলার গতি বাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৭ ওভারে ৯৩ রান যোগ করেন। বেশ খরুচে ছিলেন তাসকিন আহমেদ। ৩ ওভারে দেন ৪৬ রান। পাননি কোনো উইকেট।

প্রথম তিন ওভারে ১৫ রান খরচায় একটি উইকেট পাওয়া সাকিব আল হাসান নিজের শেষ ওভারে দিয়ে ফেলেন ২৩ রান। তিন ছক্কা ও একটি চার হজম করতে হয় এ বাঁহাতি স্পিনারকে।

শরিফুল ইসলাম ৪ ওভালে ৪০ রান দিয়ে নেন দুটি উইকেট। মোস্তাফিজুর রহমান কোটা শেষ করেন ৩৭ রানে। ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে কোনো রান খরচ না করেই উইকেট নেন। পুরানকে এলবিডব্লিউ করে ভাঙেন জুটি। মেডেন উইকেট সেই বোলারকে পরে আর আনার সাহস করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের সামনে ১৯৪ রানের কঠিন লক্ষ্য

পরবর্তী

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

রাতের সময় ঢাকার ফ্লাইওভারে যানবাহনের চলাচল, আলো ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লাইওভার থেকে ঝাঁপ দিলেন তরুণী, পড়লো চলন্ত ট্যাক্সির ওপরে

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT