চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াইয়ে টিকে থাকতে সিলেটের লক্ষ্য ১৭১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

খুলনা টাইটান্সের বাদ পড়াটা একপ্রকার নিশ্চিতই হয়ে গেছে। সেই তালিকায় ঠিক পরেই অবস্থান সিলেট সিক্সার্সের। বাদ পড়ার শঙ্কা মাথায় নিয়ে বুধবার মুখোমুখি হল দুই দল। তাতে প্রথমে ব্যাট করতে নেমে সিলেটকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে খুলনা।

মূল অধিনায়ক ডেভিড ওয়ার্নার চোটের কারণে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার পর নতুন অধিনায়কের নেতৃত্বে প্রথমবার মাঠে নামে সিলেট। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত সিলেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার সূচনা ছিল দুর্দান্ত। প্রথম ৪০ বলে ৭৩ রানের দারুণ উদ্বোধনী জুটি গড়েন জুনায়েদ সিদ্দিকী ও ব্রেন্ডন টেইলর। কিন্তু ২৩ বলে ৩৩ রান করা জুনায়েদ ফিরতেই যেন তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙ্গে পরে খুলনার ইনিংস।

জুনায়েদের পর দ্রুতই সাজঘরে ফেরেন আল-আমিন ও নাজমুল হোসেন শান্ত। ৩০ বলে ৪৮ করা টেইলর যখন অর্ধশতকের অপেক্ষায় জাকের আলীর ক্যাচ বানিয়ে এই জিম্বাবুইয়ে ব্যাটসম্যানকেও সাজঘরের পথ দেখান অলোক কাপালি।

দলকে বিপদে রেখে এরপর দ্রুতই ফেরেন আরিফুল হক ও অধিনায়ক মাহমুদউল্লাহ। টাইটান্সের সংগ্রহ তখন ৬ উইকেটে ১১৬। এরপর এক প্রান্ত আগলে রেখে খুলনাকে বড় সংগ্রহ এনে দেন ডেভিড ভিসে। ইয়াসির শাহকে নিয়ে ৩০ ও তাইজুল ইসলামের সঙ্গে প্রোটিয়া অলরাউন্ডারের ৩৪ রানের দুটি কার্যকর জুটিতে বড় সংগ্রহ পায় খুলনা। দুটি করে চার ও ছক্কায় ২৪ বলে ৩৮ রান করেন ভিসে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খুলনা টাইটান্সবিপিএল-২০১৯. লিড ম্পোর্টসবিপিএল-৬সিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT