চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়তে হবে একসঙ্গে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১:২৫ অপরাহ্ন ২৬, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

আজ আমাদের স্বাধীনতা দিবস। দিনটি আমাদের জাতীয় দিবসও। স্বাধীনতার ৪৯তম বার্ষিকী বা ৫০তম দিবসে এই প্রথমবার ভিন্ন এক প্রেক্ষাপটে জাতি পালন করছে দিনটিকে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের প্রিয় বাংলাদেশও। আর এ কারণেই অন্যান্য বছর স্বাধীনতা দিবসের যেসব রাষ্ট্রীয় বা প্রতিষ্ঠানিক কর্মসূচি থাকে, তার সবই বাতিল করে দেয়া হয়েছে। বলতে গেলে- করোনা দুর্যোগে দেশ আজ অবরুদ্ধ।

তবে দেশ অবরুদ্ধ হলেও বাঙালি জাতি থেমে নেই। তারা লড়াই করছে- সেই স্বাধীনতার মাসেই, যে মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার যুদ্ধে। পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা। আর এখনকার লড়াই ভয়াবহ এক ভাইরাসের বিরুদ্ধে।

একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে বন্দী হওয়ার আগে বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন, “ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছে, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও।’’ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, তৃতীয় খণ্ড)

সেদিন আমাদের সামনে ছিল চেনা এক শত্রু পাকিস্তানী হানাদার আর তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর, আল-সামস। কিন্তু আজকে আমাদের সামনে করোনা নামের যে শত্রু তা অচেনা, অদৃশ্য। তাকে দেখা যায় না। দ্রুত স্থান বদলে এক শরীর থেকে আরেক শরীরে চলে যায়। তাই এই যুদ্ধ কঠিন থেকে কঠিনতম এক যুদ্ধ।

তাতে জয়ী হতে চাইলে সবাই মিলে লড়াইয়ের কোনো বিকল্প নেই। স্বাধীনতাযুদ্ধের সময় আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি, খাবার না পেয়ে অন্যের খাবার ভাগ করে খেয়েছি- ঠিক তেমনি ভাবেই এই যুদ্ধে আমাদের লড়তে হবে।

Reneta

আমরা মনে করি, যার যা আছে- তা নিয়ে সম্মিলিতভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব। তবে তার আগে সবাইকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা আর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নাই।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসজাতীয় দিবসসম্পাদকীয়স্বাধীনতা দিবসস্বাধীনতাযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নির্বাচনী দায়িত্বে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার নির্দেশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT