চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাপটপ মেলায় ওয়ালটনের যতো অফার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০১, আগস্ট ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’।  তিনদিনের এই মেলায় একমাত্র দেশীয় কম্পিউটার নির্মাতা ব্র্যান্ড হিসেবে থাকছে ওয়ালটন।  তাই মেলায় ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ ক্রয়ে মডেলভেদে মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে মাউস, কিবোর্ড, পেনড্রাইভ এবং মোবাইল ফোন ফ্রি।

ওয়ালটন কম্পিউটার পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, প্রিলুড, প্যাশন ও ট্যামারিন্ড সিরিজের যেকোনো মডেলের সেলেরন অ্যাপোলো লেক, পেন্টিয়াম কোয়াড কোর, কোর আই থ্রি, কোর আই ফাইভ এবং কোর আই সেভেন প্রসেসরের ল্যাপটপ ক্রেতারা সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এছাড়াও, থাকছে মাউস, পেনড্রাইভ এবং ফিচার ফোন ফ্রি। এই ক্যাটাগরির ল্যাপটপের সর্বনিম্ন রেগুলার মূল্য ১৯ হাজার ৯৯০ টাকা, সর্বোচ্চ মূল্য ৫৪ হাজার ৫৫০ টাকা।

অন্যদিকে, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেমিং ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিসকাউন্টের পাশাপাশি থাকছে মাউস, পেনড্রাইভ এবং স্মার্টফোন ফ্রি। দুই মডেলের এই ল্যাপটপের রেগুলার দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৫০ এবং ৭৯ হাজার ৯৫০ টাকা।

পেন্টিয়াম, কোর আই থ্রি এবং কোর আই ফাইভ প্রসেসর সমৃদ্ধ ওয়ালটন ডেস্কটপ কিনলে ক্রেতারা ৯ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এক্ষেত্রে, ফ্রি গেমিং মাউস ও কিবোর্ডেরও সুযোগ থাকছে।  ডেস্কটপগুলোর রেগুলার মূল্য ২৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪৪ হাজার ৯৯০ টাকার মধ্যে।

এছাড়াও, ওয়ালটনের দুই মডেলের মনিটর ক্রয়ে ৯ শতাংশ এবং মাউস, কিবোর্ড ও পেনড্রাইভ ক্রয়ে সর্বোচ্চ ১৪ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

উল্লেখ্য, বর্তমানে বাজারে রয়েছে ভিন্ন ভিন্ন দাম ও কনফিগারেশনের ২১ মডেলের ওয়ালটন ল্যাপটপ, ১১ মডেলের ডেস্কটপ, ২ মডেলের মনিটর, ১৫ মডেলের পেন ড্রাইভ, ১৯ মডেলের গেমিং ও স্ট্যান্ডার্ড কিবোর্ড এবং মাউস। সাশ্রয়ী মূল্যের এসব প্রযুক্তিপণ্য ক্রেতাদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।  আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন ল্যাপটপ বিশ্বের বিভিন্ন দেশে রফতানিও হচ্ছে।

Reneta

সম্প্রতি ওয়ালটন বাজারে এনেছে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা দামের ল্যাপটপ। প্রিলুড সিরিজের ওই ল্যাপটপটি তৈরি করা হয়েছে শিক্ষার্থী ও তরুণদের চাহিদা ও ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে।  সব মডেলের ওয়ালটন ল্যাপটপে মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড দেয়া আছে। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার থাকায় যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে বাংলায় লিখতে পারবেন।

সব মডেলের ওয়ালটন ল্যাপটপে থাকছে সর্বোচ্চ ২ বছরের এবং ডেস্কটপ কম্পিউটারে সর্বোচ্চ ৩ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ালটনওয়ালটন ল্যাপটপল্যাপটপ মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT