চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাথামের সেঞ্চুরিতে কিউইদের মুখে হাসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একে অপরের বিপক্ষে খেলাতো দূরের কথা, বরং শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডকে নিয়ে খেলল আবহাওয়া। প্রথম দুইদিন কোনরকমে খেলা হয়েছে এই যা। তবে তৃতীয় দিনে বৃষ্টি এড়িয়ে হাসি দিয়েছে সূর্য। তাতে অবশেষে স্বস্তি ফিরেছে কলম্বো টেস্টে। দিন শেষে সেই আলোর কেন্দ্রে অপরাজিত সেঞ্চুরিয়ান টম ল্যাথাম।

প্রথম দুদিন বৃষ্টির ফাঁকে ফাঁকে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কা তৃতীয় দিনে এসে অলআউট হয়েছে ২৪৪ রানে। আগের দিনের ১৪৪ রানের সঙ্গে শেষ ৪ উইকেট হারিয়ে ১০০ রান যোগ করেছে স্বাগতিকরা।

এতটুকু রানও তোলার পেছনে কৃতিত্বটা মিডলঅর্ডার ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভার। বাকিদের ব্যর্থতা খানিকটা আড়াল হয়েছে তার ১০৯ রানের ইনিংসটির ছায়াতে।

ভেজা উইকেটে পেসাররাই দাপট দেখিয়েছে বেশি। ট্রেন্ট বোল্ট ৩ ও টিম সাউদি নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।

ধনঞ্জয়ার মতো নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে টানছেন ল্যাথাম। শুরুতেই রানের খাতা খুলতে না পারা সঙ্গী জিত রাভালকে হারালেও সেই ধাক্কা কাটিয়ে ওঠেন কিউই ওপেনার। পরে কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলসরা অল্পস্বল্প রান করে ফিরে গেলেও দশম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান।

ল্যাথামের অপরাজিত ১১১ রানের ভর করে ৪ উইকেটে ১৯৬ রানে দিন শেষ করেছে কিউরা। শ্রীলঙ্কার ইনিংসের চেয়ে পিছিয়ে আছে মাত্র ৪৮ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমাজনের ধ্বংস চান ব্রাজিল প্রেসিডেন্ট!

পরবর্তী

কাশ্মীরে ঢুকতে পারেননি রাহুল গান্ধী

পরবর্তী

কাশ্মীরে ঢুকতে পারেননি রাহুল গান্ধী

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT