ক্রিকেট

ল্যাথামকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে কিউইরা

নিউজিল্যান্ডের ক্রিকেটার ল্যাথাম ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ক্রিকেটার ল্যাথাম অধিনায়কত্বে ব্যাটিং করছেন, মাঠে দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

কনুইয়ের চোটে ছিটকে যাওয়া নিয়মিত দলনেতা কেন উইলিয়ামসনের জায়গায় টম ল্যাথামের কাঁধে দায়িত্ব সঁপে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড।

২০ মার্চ থেকে মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা সিরিজের ১৩ সদস্যের দলে স্বাগতিকরা প্রথমবার জায়গা দিয়েছে টপঅর্ডারের দুই ব্যাটসম্যান ডেভন কনওয়ে ও উইল ইয়ং, এবং অলরাউন্ডার ড্যারেল মিচেলকে।

চোটের কারণে নেই নিয়মিত মুখ লোকি ফার্গুসন ও কলিন ডি গ্র্যান্ডহোম। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে সেরা লেগস্পিনার ইশ সোধিকেও জায়গা দেননি কিউই নির্বাচকরা। মিচেল স্যান্টনারকে একা চালাতে হবে স্পিন বিভাগ।

নিউজিল্যান্ড ওয়ানডে দল
টম ল্যাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর ও উইল ইয়ং।

বিষয়:তামিম ভেট্টরি মাহমুদউল্লাহ ল্যাথাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…