চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোহিত সাগরে ব্রিজ বানাবে সৌদি আরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ন ০৯, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরব থেকে মিশরে যেতে লোহিত সাগরের উপর একটি ব্রিজ বানানোর ঘোষণা
দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন সউদ। এ ব্যয়বহুল নির্মাণ
কাজে সমর্থন দিয়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এছাড়াও
সিনাই উপদ্বীপে বসতি ও একটি বিশ্ববিদ্যালয় নির্মাণে একমত হয়েছেন আরব
বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই শাসক।

মিশরে পাঁচ দিনের বিরল সফরে শুক্রবার এই ঘোষণা দেন ৮০ বছরের বৃদ্ধ শাসক। বৃহস্পতিবার মিশর সফরে যান সালমান। সিসির সঙ্গে বৈঠকের পর বাদশাহ বলেছেন, বড় ধরনের আঞ্চলিক পরিবর্তনের উচ্চাকাঙ্ক্ষা থেকেই এই ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।

আর মিশরীয় প্রেসিডেন্ট সিসি এটিকে ‘কিং সালমান বিন আব্দুল আজিজ সেতু’ নামকরণের প্রস্তাব দিয়েছেন।

২০১৩ সালে মিশরে প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিসিকে সমর্থন দিয়ে আসছে সৌদি আরব। সিসির বিরোধীপক্ষ ও মুরসির দল মুসলিম ব্রাদারহুডের আন্দোলনকে সবসময়ই সন্দেহের চোখে দেখে আসছে রিয়াদ।

বাদশাহ সালমান বলেন, ‘একটি সেতুর মাধ্যমে দু’দেশের সংযোগ গড়ে তুলতে আমার ভাই মহামহিম শাসক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সঙ্গে একমত’।

Reneta

সৌদি বাদশাহ আরো বলেন, ‘শুধু দুটি দেশ নয়, এই ঐতিহাসিক পদক্ষেপ দুটি মহাদেশকে সংযোগ করবে (আফ্রিকা এবং এশিয়া)। যা দুই মহাদেশের মধ্যে বাণিজ্য বাড়বে। এর গুণগত রূপান্তরের মাত্রা হবে অভূতপূর্ব’।

দুই দেশের সামনে এই রকম একটি ধারণা আগেও ভাসছিল। বিশেষ করে স্বৈরশাসক হোসনি মোবারকের সময়। কিন্তু এটা অতীতে পরিকল্পনার পর্যায়ে পৌছাতে পারেনি।

সফরে মিশরের সঙ্গে বড় অঙ্কের একাধিক বাণিজ্যিক চুক্তিও করেছেন সৌদি বাদশাহ।

Jui  Banner Campaign
ট্যাগ: মিশরসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT