চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকার্নোতে সেরা ইন্দোনেশিয়ার ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২১
বিনোদন
A A

লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার ‘গোল্ডেন লিওপার্ড’ জিতে নিয়েছে ইন্দোনেশিয়ার ছবি ‘ভেনজিন্স ইজ মাইন, অল আদার্স পে ক্যাশ।’ ছবিটি নির্মাণ করেছেন এডউইন।

সিনেমায় হাস্যরসের মাধ্যমে একজন হিংস্র যুবকের গল্প তুলে ধরা হয়েছে, যিনি একজন নারীর সঙ্গে বিবাদে জড়ানোর পরে তার প্রেমে পড়ে যান।

পুরস্কার জেতার পরে পাঠানো এক ভিডিও বার্তায় এডউইন বলেছেন, ‘আনন্দিত…এই প্রাপ্তি সমর্থনের এবং অনুপ্রেরনার। এই শক্তিটার প্রয়োজন ছিল এমন কঠিন সময়ে। ইন্দোনেশিয়ার সিনেমার যৌবন এখনও ফুরায়নি।’

নির্মাতা আরও বলেন, ‘আমাদের সেন্সরশিপ আছে। সন্ত্রাস আছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য যায়গাগুলোর মতোই আমাদেরও সিনেমা নির্মাণের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হয়। এর মাঝেও আমাদের সিনেমার এই অগ্রগতিতে আমরা আনন্দিত।’

শনিবার সুইজারল্যান্ডে পর্দা নেমেছে ৭৪ তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের ১১ দিন ব্যাপী উৎসবে বিভিন্ন দেশের ২০৯টি সিনেমা দেখানো হয়েছে। করোনা মহামারীর কারণে এবারের উৎসবের আয়োজন করা হয়েছিল খোলা যায়গায়।

Reneta

উৎসবে আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে ইতালিয়ান নির্মাতা দারিও আরজেন্তোকে। তাকে ‘মাস্টার অব হরর’ বলা হয়। সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন আমেরিকান নির্মাতা আবেল ফেরারা। ‘জিরোস অ্যান্ড ওয়ানস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোল্ডেন লিওপার্ডভেনজিন্স ইজ মাইনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT