চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি উত্তরের প্রার্থীদের

সোমা ইসলামসোমা ইসলাম
২:৫৯ পূর্বাহ্ন ১০, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থীর সঙ্গে লটারি জিতে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। বাসপ্রতীক পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। শনিবার বেলা ৫টার মধ্যে সব প্রার্থীদের প্রতীকের নমুনা রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার।

আগারগাঁয়ে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে উত্তরের ১৬ জন মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন। শুরুতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক এবং বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল দু’জন একই প্রতীক টেবিল ঘড়ি চান।পরে রিটার্নিং অফিসার দু’পক্ষকে সমঝোতার জন্য ৫ মিনিট সময় দেন এবং সমঝোতা না হওয়ায় লটারি হয়। লটারিতে টেবিল ঘড়ি জিতেন আনিসুল হক। আনিসুল হকের পক্ষে তার প্রতিনিধি প্রতীক নেন। বাস প্রতীক পান বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বলেন, ‘আজ থেকে বাস প্রতীক নিয়ে আমরা প্রচারণা শুরু করবো। তারূণ্য আর মেধাই আমাদের সবচেয়ে বড় শক্তি। অন্যান্যপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাউকেই আমরা ছোট করে দেখছি না। জনগনের সমর্থন আমরা পাব।’

পরে জাতীয় পার্টির প্রার্থী বাহাউদ্দিন আহমেদ চরকা প্রতীক, জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধূরী ময়ুর, জুনাইদ সাকী টেলিস্কোপ, কাফী রতন হাতীসহ বাকী মেয়র প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক বেছে নেন। এসময় বেশ কিছু সমন্বয়হীনতার কথাও তুলে ধরেন প্রার্থীরা। এক দলের প্রার্থীকেই নয় বরং সবাইকে সমান সুযোগ দিতে হবে বলে জানানতারা। লেভেল প্লেয়িং ফিল্ডেরও দাবি জানান সকলে। তা না হলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হবে বলেই মন্তব্য তাদের। একেবারে শেষে মাহী বি চৌধুরীর পক্ষে ঈগল পাখি প্রতীক গ্রহণ করেন মাহীর প্রতিনিধি।

উত্তরে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ২৭৭ জন। আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়বেন ৮৮ জন প্রার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিসিসিনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি আমার চেয়ারেই বসব: আমিনুল

এপ্রিল ৫, ২০২৬

আইসিসিকে তদন্ত প্রতিবেদন জানিয়ে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

হজ ব্যবস্থাপনায় প্রবাসী কমিউনিটির সহযোগিতা চেয়েছেন ধর্মমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

শোভাযাত্রায় ‘মঙ্গল’ ফিরিয়ে আনার দাবিতে সরব উদীচী

এপ্রিল ৫, ২০২৬
ছবি: মাহদী আমিন ও সালেহ শিবলী

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও এ এ এম সালেহ শিবলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT