চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্তের বিপক্ষে ফের পয়েন্ট হারাল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

লা লিগায় শেষ পাঁচ ম্যাচে জয়হীন লেভান্তের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে দলটির বিপক্ষে ঘরের মাঠেও হোঁচট খেয়েছিল জিদানের ছেলেরা।

২০ দলের মধ্যে এই লেভান্তের অবস্থান ১৭ নম্বরে। অন্যদিকে ২১ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ রিয়াল।

টুর্নামেন্টে রিয়ালের শিরোপা সম্ভাবনা আর নেই বললেই চলে। কেননা শীর্ষে থাকা বার্সার পয়েন্ট এখনই ৫৭। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৬। ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভ্যালেন্সিয়া।

লা লিগায় শেষ ছয় ম্যাচের দুটিতে হেরেছে রিয়াল। এই ম্যাচে যথারীতি গোল পাননি রোনালদো। ম্যাচের ৮২ মিনিটে আবার তাকে উঠিয়ে নেয়ায় বিতর্কের মুখে পড়েছেন কোচ জিদান।

মূর্তিকারিগর

রিয়াল দুইবার এগিয়ে যায়। রামোস ১১তম মিনিটে গোল করেন। এরপর লেভান্তে সমতা ফেরায় ৪২তম মিনিটে, বোয়াটেংয়ের গোলে। ইসকো আবার ৮১তম মিনিটে দলকে এগিয়ে দেন। পরের মিনিটে রোনালদোকে তুলে নেন জিদান। ৮৯তম মিনিটে পাজ্জিনি গোল করে লেভেন্তাকে পয়েন্ট এনে দেন।

Reneta

ম্যাচের ওই সময় রোনালদোকে কেন উঠিয়ে নেয়া হল, সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে জিদান বলেছেন এটি পূর্বপরিকল্পিত, ‘আগে থেকেই পরিকল্পনা ছিল তাকে শেষ দিকে উঠিয়ে নেয়া হবে। আর কিছু না।’

সিআরসেভেনের ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলায় সোহেল বীরের ‘পোড়াবাড়ি রহস্য’

পরবর্তী

আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা দেখতে চায় বিএনপির তৃণমূল

পরবর্তী
বিএনপি

আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা দেখতে চায় বিএনপির তৃণমূল

বাংলা বানান

বাংলা বানান এবং উচ্চারণের শুদ্ধতায় দুর্বলতার কারণ কী

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT