চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেনিনের পর এবার রামস্বামী ও শ্যামাপ্রসাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতের ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের ভাস্কর্য বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার পর একই ধরনের আরও কিছু ঘটনা ঘটেছে অন্যান্য কয়েকটি রাজ্যে। বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতার একের পর এক অভিযোগের মুখে পরিস্থিতি গুরুতর দিকে মোড় নিতে শুরু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এসব হামলার ঘটনার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে তামিলনাড়ু রাজ্যের ভেলোরে দ্রাবিড় জাতীয়তাবাদী আন্দোলনের নেতা এবং সমাজসংস্কারক প্রয়াত ই ভি আর রামস্বামীর একটি ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে। রামস্বামী পেরিয়ার নামেই বেশি পরিচিত ছিলেন। ভাস্কর্য ধ্বংসের এ ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগ উঠেছে এক বিজেপি নেতার বিরুদ্ধে।

ভেলোরের ওই ভাস্কর্যের ঘটনা বেশি জানাজানি হওয়ার আগেই আরও একটি ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের কলকাতায় সকালে কেওড়াতলা শ্মশান সংলগ্ন সিআর দাশ পার্কে প্রয়াত শিক্ষাবিদ ও রাজনীতিক শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে একদল তরুণ-তরুণী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, বুধবার সকাল ৮টার দিকে ওই পার্কের গেট ডিঙ্গিয়ে ছয় তরুণ ও এক তরুণী ভেতরে ঢুকে পড়ে। ঢুকে হাতে পোস্টার নিয়ে শ্যামাপ্রসাদের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ স্লোগান দেয় তারা। তারপর হঠাৎ করেই ছেনি-হাতুড়ি নিয়ে ভাস্কর্যটির ওপর তারা হামলা চালায়। আবক্ষ ভাস্কর্যের মুখমণ্ডল খানিকটা বিকৃত করার পর সেখানে তারা কালি লেপে দেয়।

পুলিশ ওই সাতজনকেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। লেনিন ও রামস্বামীর ভাস্কর্য ধ্বংসের ঘটনার সঙ্গে বিজেপির নাম জড়িত থাকলেও শ্যামাপ্রসাদের ঘটনায় হামলাকারীদের ‘অতি-বাম’ চিন্তাধারার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। তাদের ফেলে যাওয়া পোস্টারের নিচে ‘র‌্যাডিক্যাল’ লেখা ছিল।

শ্যামাপ্রসাদ মুখার্জী আগে জাতীয় কংগ্রেস করলেও পরে বেরিয়ে এসে ১৯৫১ সালে ভারতীয় জনসঙ্ঘ নামের একটি রাজনৈতিক দল গঠন করেন। বছর দু’য়েক পর ১৯৫৩ সালে তিনি মারা যান।

Reneta

১৯৭৭ সালে ভারতীয় জনসঙ্ঘ মিশে যায় কেন্দ্রে ক্ষমতায় আসা জনতা পার্টির সঙ্গে। তবে বছর তিনেকের মধ্যে এই পুরনো ‘জনসঙ্ঘী’রাই জনতা পার্টি ভেঙ্গে আলাদা করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তৈরি করেন। লেনিন যেমন বামপন্থিদের কাছে অন্যতম আইকন, শ্যামাপ্রসাদও জনসঙ্ঘীদের কাছে তাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাত্রিপুরাভারত-বিধানসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT