প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, লেডি হিটলারের হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) জাতীয় পার্টি (জাফর) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, আমরা সবাই এই দেশের মানুষ। আমরা মানুষের জন্যই রাজনীতি করি। কে ছোট কে বড় সে হিসেবের সময় এখন নেই। আসুন সবাই এক সঙ্গে বসি। ঐক্যবদ্ধ হই।
এই লেডি হিটলারের হাত থেকে দেশটাকে বাঁচাই।
‘দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সকল রাজনৈতিক দল সমূহকে ঐক্যবদ্ধ হতে হবে’
বিএনপির চেয়ারপারসন বলেন, ভোটবিহীন সরকার ক্ষমতায় রয়েছে। তাই জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। দেশে বেড়ে চলেছে দুর্নীতি, গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি। আর সরকারি দলের লোকেরা লুটপাটে ব্যস্ত।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসুন এই দুর্নীতিবাজ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করি।







