চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখক-প্রকাশক হত্যার প্রতিবাদে কফিন মিছিল

কাজী ইমদাদকাজী ইমদাদ
১২:৩৪ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

লেখক-প্রকাশকদের হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল করে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শাহবাগ প্রজন্ম চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, হাইকোর্টের মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে যায়।

এরপর কফিন মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। মিছিলে ৬টি প্রতীকী কফিনের পাশাপাশি অংশ নেওয়া ব্যক্তিদের তাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ডও ছিলো। গণজাগরণ মঞ্চের কফিন মিছিলকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। 

পরে সেখানেই সমাবেশ করে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকার বলেন, জঙ্গিবাদ দমনে সরকারের একান্ত প্রচেষ্টার প্রয়োজন। যারা এই জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষক রয়েছে, তারা সরকারের প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে নিস্পৃহ রেখেছে। তারা এই আইনশৃঙ্খলাবাহিনীকে কাজ করতে দিচ্ছেন না।  

পরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ৩ নভেম্বর সারাদেশে অর্ধদিবস হরতালের পাশাপাশি কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণজাগরণ মঞ্চব্লগার খুনব্লগার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT