চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লুসি হেলেনের ৩৮ হাজার টাকা পরিশোধ করে ভিক্ষা মাগি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
পর্তুগিজ আগমনের মাধ্যমে এই উপমহাদেশে ইউরোপীয়দের আগমন ঘটেছিলো অনেক আগেই। তার ধারাবাহিকতায় পরবর্তীতে অনেক জাতির আগমন ঘটেছে।
বাংলায় কখনো বাণিজ্য, কখনো মানবিক সাহয্য, কখনো ধর্ম প্রচার করতে, আবার কখনো ঔপনিবেশিক চিন্তা থেকে বাংলায় অনেক জাতির, বর্ণের মানুষের আগমন ঘটে। বেশির ভাগ মানুষ ফিরে গেছেন। তাদের মধ্যে খুব অল্প সংখ্যাক আছেন যারা এই দেশের মাটির, পানির, প্রকৃতি ও মানুষের প্রেমে পড়ে গেছেন।
তাদের মধ্যে অন্যতম হলেন লুসি হেলেন। তাকে নিয়ে সাংবাদিক আরিফ জেবতিক ফেসবুক স্ট্যাটাসে লিখেন: লুসি হেলেনের ৩৮ হাজার টাকা পরিশোধ করে ভিক্ষা মাগি। কুড়ি বছরের তরুণি লুসি হেলেন ক্যাথলিক চার্চের নান হয়ে এদেশে এসেছিলেন সেই ১৯৫০ সালে। তখন কে ভেবেছিল তিনি আর কখনোই ফিরে যাবেন না নিজের দেশে।

এই দরিদ্র, দীনহীন দেশের মানুষকে বড্ড ভালোবেসেছিলেন এই বৃটিশ তরুণি। একবছর, দুবছর করে শেষ পর্যন্ত এই মাটিতেই রয়ে গেলেন কুড়িটা বছর। তারপর এলো এমাটির সবচাইতে রক্তাক্ত সময়-১৯৭১। 
ব্রিটেনে থাকা পরিবারের সদস্যরা মাথা কুটলেন, বললেন, ‘এইবেলা ফিরে আসো।’ 
কিন্তু এদেশের সেই চরম দুঃখমাখা দিনে লুসি আমাদেরকে ছেড়ে গেলেন না, যেতে পারলেন না। জীবনের ঝুঁকি নিয়ে যোগ দিলেন যশোরের ফাতেমা হাসপাতলে। যুদ্ধের সেই দিনগুলোতে যখন ডাক্তার-নার্সের সংকট, লুসি সেবিকা হলেন নির্যাতিত মানুষের, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের গোপন চিকিৎসার। লন্ডনে চিঠি লিখলেন বারবার তাঁর সব পরিচিতজনকে, তুলে ধরলেন পূর্ববাংলায় পাকিস্তানি বাহিনীর নৃশংস নির্যাতনের খবর। জনমত গঠনে তাঁদেরকে আবেদন করলেন বারবার। তারপর? একদিন এ দেশ স্বাধীন হলো।

পূর্বপাকিস্তানের পরিচয়কে ফুৎকার দিয়ে রক্তে ভেজা বাংলাদেশের সবুজ পতাকা পতপত করে উড়তে থাকল মুক্ত আকাশে।সিস্টার লুসি ফিরে গেলেন বরিশালের চার্চে। 
এদেশকে লুসি দিয়েছেন তাঁর যৌবন, তাঁর পৌঢ়ত্ব, তাঁর গোটা জীবন।
এ মাটিতে কাটিয়েছেন ৭৭টি বছর। একশ’র কাছাকাছি পৌঁছে গেছেন এখন।
বড় সাধ তাঁর এই দেশের নাগরিক হয়ে এমাটিতে শয্যা নেবেন। 

কিন্তু তাঁর নাগরিকত্বের আবেদন বারবার প্রত্যাখ্যান করছে আমাদের রাষ্ট্র। তিনি নাগরিক হতে পারছেন না এদেশের। এই বৃদ্ধাকে প্রতিবছর ৩৮ হাজার টাকা জমা দিয়ে তাঁর ভিসা রিনিউ করতে হচ্ছে।
জীবন সায়াহ্নে দাঁড়ানো এই চির সন্যাসী বৃদ্ধার জন্য ৩৮ হাজার টাকা জোগাড় করাটাও বড্ড কষ্টের হয়ে দাঁড়িয়েছে।

Banglabid

লুসির গল্প শুনে আমি ঝিম মেরে আছি। পাশ্চাত্যের সব সোনার দেশেও নাগরিকত্ব এমন মহার্ঘ বস্তু নয়। কত অগামগা এদেশ থেকে গিয়ে কয়েকবছর পরেই বাগিয়ে নিচ্ছে নাগরিকত্বের কার্ড।
অথচ ৭৭ বছর এদেশের সেবা করে কাটিয়ে দেয়া এক বৃদ্ধার নাগরিকত্ব দিচ্ছে না আমার স্বদেশ!

যদি ৩৮ হাজার টাকার লোভে এই দেশ লুসির নাগরিকত্বের আবেদন বারবার প্রত্যাখ্যান করে, আমি বেঁচে থাকলে সেই ৩৮ হাজার টাকা লুসির বাকি জীবনকাল প্রতিবছর পরিশোধ করে দেব, এই প্রতিশ্রুতি দিচ্ছি।

আমি জানি না এই নাগরিকত্বের বিষয়টি কারা সিদ্ধান্ত দেন। কার দরজায় ধরনা দিলে আমি লুসির জন্য এই নাগরিকত্বটুকু এনে দিতে পারব।
আমাকে কেউ বলে দিন।
আমি সেই দরজায় হত্যে দিয়ে পড়ে থাকব।
আমার এই দেশটি বড় মমতা গো, এই দেশটি বড় দয়াদ্র গো,
লুসি হেলেনের নাগরিকত্ব প্রত্যাখ্যান করে আমার এই দেশটিকে অকৃতজ্ঞ হিসেবে হিসেবে কালি লাগিয়েন না গো আপনারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার মাথার চুল থেকে পা পর্যন্ত নকল: প্রধানমন্ত্রী

পরবর্তী

কোহলিদের লজ্জায় পান্ডিয়া ‘প্রলেপ’

পরবর্তী

কোহলিদের লজ্জায় পান্ডিয়া ‘প্রলেপ’

এফএ কাপে জায়ান্টদের রাত

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT