চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুঝনিকিতে শুরু, লুঝনিকিতেই শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ২০, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর ম্যাচগুলো হবে ১২টি স্টেডিয়ামে। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে তুলে ধরা হবে স্টেডিয়ামগুলোর পরিচিতি। শুরুতেই থাকছে লুঝনিকি স্টেডিয়াম, মস্কোর কথা-

রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে অবস্থিত স্টেডিয়াম লুঝনিকি। পাশ ঘেঁষে চলে গেছে মস্কোভা নদী। ১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে সর্বোচ্চ ৭১টি স্বর্ণ জেতার পর খেলাধুলা নিয়ে নড়েচড়ে বসে সরকার। ফলশ্রুতিতে ১৯৫৫ সালে শুরু করে মাত্র ৪৫০ দিনে তৈরি করা হয় এ স্টেডিয়ামটি।

লুঝনিকি স্টেডিয়ামেই বসেছে ১৯৮০ মস্কো অলিম্পিক। হয়েছে ১৯৯৯ ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

শুরুতে ১ লাখ ধারণ ক্ষমতা থাকলেও ফুটবল বিশ্বকাপের জন্য নতুন করে সংস্কার করার সময় ধারণ ক্ষমতা কমে এসেছে ৮১ হাজারে। উপড়ে ফেলা হয়েছে অ্যাথলেটিক ট্র্যাক। স্ট্যান্ড ভাগ করা হয়েছে দুভাগে।

এই স্টেডিয়ামকে ঘিরে আছে বেদানাবিধুর কাহিনীও। ১৯৮২ সালের উয়েফা কাপের ম্যাচ চলাকালীন সময়ে পদদলিত হয়ে মারা যান ৬৬ জন দর্শক।

লুঝনিকি স্টেডিয়ামে বসবে ২০১৮ ফুটবল বিশ্বকাপের ফাইনাল। তাতে একটি বিরল কীর্তি গড়া হবে স্টেডিয়ামটির। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ও গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের গৌরব অর্জনকারী বিশ্বের পঞ্চম স্টেডিয়াম হবে লুঝনিকি।

Reneta

লুঝনিকিতে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। শেষ ষোলোর একটি ম্যাচও হবে।

এক নজরে-
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
ধারণ ক্ষমতা: ৮১ হাজার
উদ্বোধন: ১৯৫৬ সালে
বিশ্বকাপের ম্যাচ হবে: সাতটি
উল্লেখযোগ্য ম্যাচ: উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল এবং ফাইনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টসলুঝনিকি স্টেডিয়াম
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

রমজানে আরব্য সাজে র‌্যাডিসন, থাকছে বিশেষ আয়োজন

পরবর্তী

মেয়ে শ্বেতাকে নিয়ে বাবা অমিতাভের স্মৃতিকাতরতা

পরবর্তী

মেয়ে শ্বেতাকে নিয়ে বাবা অমিতাভের স্মৃতিকাতরতা

জার্মানির উত্থান আর পুসকাসের আক্ষেপের বিশ্বকাপ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT