চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুক্সেমবার্গে নাগরিকদের জন্য গণপরিবহন সম্পূর্ণ ফ্রি ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ন ২৯, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

যানজটে অতিষ্ট নাগরিকদের জন্য গণপরিবহন সম্পূর্ণ ফ্রি ঘোষণা করে দিলো লুক্সেমবার্গ। বিশ্বের প্রথম দেশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে লুক্সেমবার্গ সরকার।

গার্ডিয়ান বলছে, এই উদ্যোগের ফলে কোনো খরচ ছাড়াই গণপরিবহনে যাতায়াত করতে পারবেন দেশটির নাগরিকরা। সরকারি ওই পরিকল্পনা অনুযায়ী আগামী শনিবার থেকে ট্রেন, ট্রাম ও বাসে চড়লে কোনো ভাড়া দিতে হবে না নাগরিকদের।

লুক্সেমবার্গের গণপরিবহন মন্ত্রী জানান, পুরো দেশের শহরগুলোর জন্য একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছে এই পদক্ষেপের কারণে রাস্তায় জ্যাম কমবে এবং পরিবেশগত সুবিধাও পাওয়া যাবে।

ইউরোপের দেশটিতে জনসংখ্যা মাত্র ৬ লাখ। কিন্তু রাজধানী লুক্সেমবার্গ সিটিতে যানজট খুব বৃদ্ধি পেয়েছে। লক্ষাধিক মানুষের এই শহরে প্রতিদিন কাজের জন্য আসেন আরও প্রায় চার লাখ মানুষ। এর ফলে তৈরি হয় প্রচণ্ড যানজট।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটির গণপরিবহন ব্যবস্থা পুরো দেশজুড়ে কার্যক্রম পরিচালনা করে এবং প্রতি বছর এজন্য ৫৬২ মিলিয়ন ডলার খরচ হয়। তবে টিকেট বিক্রি করে প্রতি বছর আয় হয় ৪৬ মিলিয়ন ডলার।

দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রাইভেট কার। যা যানজটের মূল কারণ। কেবল ৩২ শতাংশ লোক গণপরিবহন ব্যবহার করে থাকেন। আর ট্রেন ব্যবহার করে মাত্র ১৯ শতাংশ মানুষ। অন্যদিকে প্যারিসে ৬৯ শতাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: গণপরিবহন
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT