চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুকানো পেঁচা খুঁজে আনলেই মিলবে সোনা ও রূপার পেঁচা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক, শিল্প সাহিত্য
A A
পেঁচা

ছোট্ট একটি পেঁচা খুঁজে এনে দিলেই মিলবে সোনা আর রূপার তৈরি উড়ন্ত আকারের পেঁচা। তবে শুধু সোনা-রূপার পেঁচাই নয়, পেঁচার সন্ধানদানকারী বিশ্বের সবচেয়ে বড় গুপ্তধন শিকারের খ্যাতিও অর্জন করবে। পেঁচাটি লুকানো আছে ফ্রান্সের কোনো এক জায়গায়।

১৯৯৩ সালে প্রকাশিত হয় ‘সার লা ট্রেস দি লা’ নামে একটি বই। ইংরেজিতে যার অর্থ দাঁড়ায় ‘দ্য হান্ট ফর দ্য গোল্ডেন ওল’। বইটি প্রকাশের কিছু পরেই তার লেখক ম্যাক্স ভ্যালেন্টাইন ফ্রান্সের মূলভূমির কোনো এক জায়গায় একটি পেঁচা লুকিয়ে রাখেন। তবে সেটা কোথায় সেটা শুধু তিনিই জানতেন।

এই লুকিয়ে রাখার ঘটনাটি যুক্তরাজ্যের সর্ববিক্রিত গুপ্তধনের খোঁজ চালানো গল্প মাসকুয়েরেডের দ্বারা অনুপ্রাণিত। সেখানে শিল্পী কিট উইলিয়াম দৃশ্যমান কিছু ক্লু দিয়ে থাকেন সোনার খরগোশ খুঁজে বের করার জন্য। যদিও এর আগে এই ধরনের বেশ কিছু ধাঁধার সমাধান করা হয়েছে, কিন্তু এই পেঁচার খোঁজ এখনও চলমান রয়েছে।

প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেট থেকে বইটি ডাউনলোড করে এই গুপ্তধনের সন্ধান চালিয়ে যাচ্ছে অনেকে। আর গুপ্তধনের সন্ধানরত মানুষগুলো চ্যাট ফোরামে তাদের মতামত আদানপ্রদান করে এবং বার্ষিক কোনো আয়োজনে একত্রিত হয়। কোর্টে তাদের আগ্রহের বিষয়গুলো তুলে ধরার জন্য একটি অ্যাসোসিয়েশনও আছে।

এ২কো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য পিয়েরে ব্লচ বলেন, আমি সেটা খুঁজছি ১৯৯৩ সাল থেকে। আমার মনে হয়েছিলো আমরা সঠিকভাবেই খুঁজছি কারণ আমরা বইটি প্রকাশের তিনমাস পরেই খোঁজা শুরু করেছিলাম। এরই মধ্যে অন্যান্য পেঁচাসন্ধিৎসুদের মতো ব্লচও শহরের বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি চালিয়েছেন।

তবে সত্যিই শেষ পর্যন্ত পেঁচা খুঁজে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। কারণ অ্যালাস ভ্যালেন্টাইন আর বেঁচে নেই সাহায্য করার জন্য। নয় বছর আগে মারা গেছেন তিনি। আর সমাধানটা একটা খামে ভরে দিয়ে গেছেন পরিবারের জিম্মায়। খোঁজ মিলতে পারে বইটির আরেক মূল চরিত্র আর্টিস্ট মিশেল বেকার যিনি বইটির জন্য ছবি একেছিলেন এবং পেঁচাটি তৈরি করেছিলেন।

লুকানো পেঁচাটি সোনা ও রূপার তৈরি এক পেঁচার রেপ্লিকা। আসল পেঁচাটি মিশের বেকারের কাছেই আছে তবে চারবছর আগে তিনি সেটি বিক্রির চেষ্টা করে বেশ হল্লা তৈরি করেন। তখন আদালতই সেটার বিক্রি বন্ধ করে। কারণ সেটা ভবিষ্যতের বিজেতাকে দেওয়া হবে। তবে এই শিল্পী জানেন না কোথায় সত্যিকারের পেঁচাটি আছে।

কেউ কেউ বলছেন পেঁচাটি কখনোই পাওয়া সম্ভব না। তবে আশার কথা বলেছিলেন ভ্যালেন্টিন নিজেই। ১৯৯৬ সালে তিনি বলেছিলেন, সব অনুসন্ধানকারীরা তাদের জ্ঞান একত্রিত করলে মাত্র ২ ঘণ্টায় পেঁচাটি পেয়ে যাবে।

ট্যাগ: পেঁচা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে ছাত্রদল নেতা রাজু হত্যায় এখনও মামলা হয়নি

পরবর্তী

মিরপুরের সেই ছবি উঠে এলো আইসিসির পোস্টে

পরবর্তী

মিরপুরের সেই ছবি উঠে এলো আইসিসির পোস্টে

এবার বিউটি পার্লারের উদ্বোধনে অতিথি অপু বিশ্বাস

সর্বশেষ

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT