ক্রিকেট

লুইস-গেইলের বিদায়ে স্বস্তিতে বাংলাদেশ

লুইস-গেইলের বিদায়ে স্বস্তিতে বাংলাদেশ

গেইলের পর চার মেরে রানের খাতা খোলেন লুইসও। উড়ন্ত সূচনার আভাস তখন দুই উইন্ডিজ ওপেনারের ব্যাটে। নতুন বলে দেশের সেরা অস্ত্র মাশরাফী অবশ্য সেটি হতে দেননি। লুইসকে এলবিডব্লিউ করে দেখিয়েছেন ড্রেসিংরুমের পথ। তাতে পাওয়ার-প্লে’র ১০ ওভারে স্বাগতিকদের রান থাকে ৩৪/১তে।

পরে মিরাজ ফিরিয়েছেন গেইলকে। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই দুই ওপেনারের উইকেট তুলে স্বস্তিতে বাংলাদেশ। লুইস ১২ ও গেইল করেছেন ২৯ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৭ ওভারে ২ উইকেটে ৬৭ রান।

মাশরাফী আগের ম্যাচেও লুইসকে ফিরিয়েছিলেন। আর গেইল হয়েছিলেন রান আউট।

টাইগারদের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি। এ ম্যাচ জিততে পারলে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজের ট্রফি নিশ্চিত হবে টাইগারদের।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ওয়ানডে সিরিজে। গায়ানায় প্রথম ম্যাচে তুলেছে ৪৮ রানের জয়।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…