বিআরবি কেবলস বিপিএলে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে এভিন লুইসের শতরানে ঢাকা ডায়নামাইটসকে নয় বল হাতে রেখে নয় উইকেটে উইকেটে হারিয়েছে বরিশাল বুলস ।
১৫৯ রানের লক্ষ্যে খেলেতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৭ রান যোগ করেন ক্যারিবীয় এভিন লুইস ও রনি তালুকদার। লুইস তুলে নেয় এবারের বিপিএলের প্রথম শতরান।
লুইস ৬৫ বলে সাতটি চার ও ছয় ছক্কায় ১০১ রান করে অপরাজিত থাকেন। রনি তালুকদার ৩৪ বলে তিন চার ও এক ছয়ে করেন ৩৮ রান।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বরিশাল বুলসকে ১৫৯ রানের লক্ষ্য দেয় ঢাকা ডায়নামাইটস।সাঙ্গাকারা ও ডেসকাটের ব্যাটিং নৈপূণ্যে ঢাকা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে করে ১৫৮ রান।
অধিনায়ক সাঙ্গাকারার ৪৭ বলে সাতটি চারে ৬০ ও শেষদিকে রায়ান টেন ডাসকাটের ৩১ বলে এক চার ও তিন ছয়ে ৪৩ রান দলকে চ্যালেঞ্জিং টোটাল গড়তে সহায়তা করে।






