চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিসবনের ইফতারে পর্তুগিজ রাজনীতিবিদদের অংশগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২২
প্রবাস সংবাদ
A A

পর্তুগালের রাজধানী লিসবনে কেন্দ্রীয় বায়তুল মোকাররম মসজিদের ইফতারিতে যোগ দিয়েছেন সাও ভিসেন্ত ও সান্তা মারিয়া মাইওর কাউন্সিলের নির্বাচিত দুই সদস্য আন্দ্রে ও লোরেন্সো। তারা দুজনেই লিসবনের প্রভাবশালী যুব রাজনীতিবিদ।

মসজিদ কমিটির সভাপতি, লিসবনের প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব ও প্রাক্তন সিটি কাউন্সিলর রানা তাসলিম উদ্দীন এর আমন্ত্রণে তারা এই ইফতার পার্টিতে যোগ দেন। সেখানে মসজিদ কমিটির অন্যান্য সদস্য ছাড়াও লিসবনে বসবাসরত বাংলাদেশী, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও অন্যান্য মুসলিম দেশের চার শতাধিক রোজাদার এ ইফতার মাহফিলে যোগ দেন।

মুসলিম কমিউনিটির রোযা ও ইফতার সম্পর্কে তাদের ধারণা দেয়ার জন্যই মূলত ইফতারিতে দাওয়াত দেয়া হয়। আমন্ত্রিত অতিথিরা রোজাদারদের সাথে একাত্মতা প্রকাশ করে হাত দিয়েই ইফতার করেন। এটা ছিল ওনাদের জন্য এক অন্য রকম অনুভুতি।

এ ব্যাপারে রানা তাসলিম উদ্দীন বলেন, এনারাই হয়তো একদিন এই এলাকার জনপ্রতিনিধি হবেন। আমাদের ধর্ম, ও সংস্কৃতি সম্পর্কে তাদের ধারণা থাকলে ভবিষ্যতে বাংলাদেশী কমিউনিটির সাথে কাজ করতে তাদের অনেক সুবিধা হবে। আমাদের ইসলামিক সংস্কৃতির প্রতি তাদের শ্রদ্ধা থাকবে। একই সাথে বাংলাদেশী কমিউনিটিও উপকৃত হবে।

তিনি আরো বলেন, আমি ২৩ বছর বয়সে এদেশে এসেছিলাম। বর্তমানে আমাদের কমিউনিটির প্রায় ৯০% মানুষই যুবশ্রেণী। ব্যবসা ও চাকুরিতে এরা দুর্দান্ত এক তারুণ্য। একদিন এই যুবকরাই কমিউনিটির হাল ধরবে।

তবাঞ্জুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের সর্বক্ষেত্রে এই দেশের মূলধারা ও মানুষের সাথে সম্পৃক্ত হোন। এতে করে আপনি ও আপনার পরিবার তথা আমাদের সমাজ উপকৃত হবে। আগামী প্রজন্ম আপনাদের রেখে যাওয়া পথে চলতে পারবে। পর্তুগালে আপনারা তৈরি করতে পারবেন নতুন এক মাইল ফলক। যা আগামী প্রজন্মের জন্য বয়ে আনবে সফলতা।‘

Reneta

লিসবনের বিশিষ্ট ব্যাবসায়ী, মসজিদ কমিটির সিনিয়র কর্মকর্তা ও কমিনিটি ব্যাক্তিত্ব শাহীন সাঈদ বলেন, বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বিরুদ্ধে যেই অপপ্রচার সেটা দূর করতে আমাদের উচিৎ অন্য ধর্মের মানুষদেরকে আমাদের সুন্দর ইসলামিক কালচার দেখার এবং বুঝার সুযোগ করে দেয়া। ইসলাম উদারতার ধর্ম এবং এর সৌন্দর্য ব্যাপক। আমাদের উচিত সের সৌন্দর্যকে ছড়িয়ে দেয়া।

ইফতারীর আগে অতিথিরা রোজাদারদের সাথে মোনাজাতেও অংশ নেন। ইফতারী শেষে তারা মাগরিবের নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন এব পরে বাংলাদেশী মি খাদ্য উপভোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতারপর্তুগীজবায়তুল মোকাররম মসজিদরাজনীতিবিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT