চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভার রোগ: চমকে দেওয়া পরিসংখ্যানে কতটা প্রস্তুতি?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:২৯ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

বাংলাদেশে লিভার রোগের সার্বিক পরিস্থিতি নিয়ে ভয়ংকর এক তথ্য দিয়েছে হেপাটোলোজি সোসাইটি। সংগঠনটি বলছে, দেশের প্রতি ৩ জন মানুষের  মধ্যে ১ জন লিভার রোগে আক্রান্ত। তার মানে ১৬ কোটি লোকের মধ্যে ৫ কোটিরও বেশি এই রোগে আক্রান্ত।

হেপাটোলোজি সোসাইটি লিভার রোগ এবং তা নিয়ে সচেতনতা তৈরি, নিরাময় ও করণীয় নিয়ে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করে ৫ম আন্তর্জাতিক লিভার সম্মেলন। এতে অংশ নেন অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, জাপান, মিসর ও ভারতের কয়েকজন লিভার বিশেষজ্ঞ।

সত্যি বলতে, এই পরিসংখ্যান বাংলাদেশের মতো দেশের জন্য ভয়াবহ। এ সম্মেলনে শুধু এমন পরিসংখ্যানই দেওয়া হয়নি। তুলে ধরা হয়েছে আরো কিছু ভয়ংকর তথ্য। যার একটি হলো, এই রোগের চিকিৎসা কিভাবে করতে হবে – তা অনেক চিকিৎসকও জানে না। এমনকি এত বিপুল সংখ্যক রোগী হলেও এই রোগের চিকিৎসায় বিশেষজ্ঞদের সংখ্যা ১’শ জনেরও কম। সব মিলিয়ে হিসাব করলে ২০ লাখ মানুষের জন্য মাত্র ১ জন চিকিৎসক রয়েছেন।

দিনে দিনে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে চললেও তার জন্য আমাদের প্রস্তুতি কতটা? নিশ্চিত করেই বলা যায়, অন্য অনেক কিছুর মতো এ নিয়েও আমার কোনো পরিকল্পনা, প্রস্তুতি বা ভাবনা নেই। যেমন: একটি আলাদা লিভার ইনস্টিটিউট খুবই জরুরি। আরো আছে লিভার ট্রান্সপ্লান্টেশনের মতো ব্যয়বহুল বিষয়। কেননা এই রোগের চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন হয়। যার সামর্থ এদেশের বেশিভাগ পরিবারের নেই। 

চিকিৎসা শাস্ত্রে পানিবাহিত রোগ লিভার বা জন্ডিসের মূল কারণ হিসেবে বলা হয় দূষিত পানি। আর গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের মধ্যে এই রোগ হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। কেননা গ্রামের মানুষ টিউবওয়েলের এবং শহরের মানুষ ওয়াসা বা পৌরসভার সরবরাহ করা পানি পান করে থাকেন। কিন্তু তারপরও এ নিয়ে তেমন সচেতনতা নেই বললেই চলে।

এমন পরিস্থিতিতে এখনই পদক্ষেপ না নিলে, এই রোগ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ এখন লিভার সংক্রান্ত সংক্রামক ব্যাধির প্রবণতা থেকে অসংক্রামক ব্যাধির উচ্চ প্রাদুর্ভাবে বিবর্তিত হচ্ছে।

Reneta

আমরা মনে করি, এ বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে তা মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে। তাই যা করার এখনই করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্ডিসলিভারলিভার রোগহেপাটোলোজি সোসাইটি
শেয়ারTweetPin

সর্বশেষ

মাল্টিপ্লেক্সে বন্ধ সন্ধ্যার শো, দেশী সিনেমায় নতুন সংকট

এপ্রিল ৫, ২০২৬
ড. হাছান মাহমুদ চৌধুরী

হাছান মাহমুদসহ যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপ্রিল ৫, ২০২৬

চুক্তি না করলে ইরানে ‘ভয়াবহ পরিস্থিতির’ জন্য ট্রাম্পের হুমকি

এপ্রিল ৫, ২০২৬

গাড়ির জ্বালানি নিতে চালক-মালিকদের ভোগান্তি কমছে না

এপ্রিল ৫, ২০২৬

সারাদেশে হামের টিকাদান কর্মসূচি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT