চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল-ম্যানইউ’র কেউ জেতেনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

ম্যাচের আগে বেশ উত্তেজনা ছড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে। প্রেসিং ফুটবল বনাম রক্ষণাত্মক এক ম্যাচ দেখার প্রত্যাশাও ছিল লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে। তাই হল, কিন্তু ম্যাচের ফলাফলে মিটলো না স্বাগতিক দর্শকদের মনের আশা। বলের দখলটা ভালভাবে নিজেদের পায়ে রেখেও রেডডেভিলদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে অলরেডরা।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ৬২ শতাংশ বলের দখল রেখেছিল লিভারপুল। ম্যানইউ খেলেছে অতিথির মতোই। পুরো ম্যাচে গোল বরাবর শট একটি, যেখানে স্বাগতিকদের ৫টি। ম্যাচে বল বেশির ভাগ সময় ঘুরেছে পায়ে-পায়ে। যাও কিছু সুযোগ বের করেছে লিভারপুল তাও আটকে গেছে রেড ডেভিল গোলরক্ষক ডেভিড ডি গিয়ার কাছে।

ম্যাচের ৩৪তম মিনিটে লিভারপুলের এমনই একটি দারুণ গোলের সুযোগ নস্যাৎ করে দেন ডি গিয়া। ডি-বক্সের বামপ্রান্ত থেকে ফিরমিনোর পাস থেকে জোয়েল মাটিপের শট পায়ে আটকে দেন ডি গিয়া। ফিরতি বলে শট নিয়েও বল জালে জড়াতে পারেননি অলরেডদের মোহাম্মদ সালাহ।

৫৩ মিনিটে এমেরি কেনের মাথা ছোঁয়া বল অল্পের জন্য চলে যায় বারের উপর দিয়ে। ৭০ মিনিটে ফিরমিনোর ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হয়ে গোলের সুযোগ হারান মিশরিয়ান ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

ম্যাচে ম্যান ইউর জোরালো সুযোগ ছিল একটিই। বিরতির ঠিক আগে রোমেলু লুকাকুর দারুণ একটি শট আটকে দেন লিভারপুল গোলরক্ষক।

ড্র করেও পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ম্যান ইউ। ৮ ম্যাচে ২০ পয়েন্ট তাদের। নিজেদের মাঠে স্টোক সিটির বিপক্ষে জয় পেলেই রেড ডেভিলদের টপকে শীর্ষে উঠে আসবে ম্যান সিটি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে লিভারপুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানইউ-লিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

জুলাই ১১, ২০২৬

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT