চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে পেলো রিয়াল, পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ন ১৯, মার্চ ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ জায়ান্ট লিভারপুলের মোকাবেলা করতে হবে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের শিরোপাধারী রিয়াল মাদ্রিদকে।

আর বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সামনে পড়তে হল ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজিকে। দুদল গত আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের নিওনে হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র, সঙ্গে সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণও।

লিভারপুল-রিয়াল ও বায়ার্ন-পিএসজির ম্যাচ ছাড়া অন্য দুই কোয়ার্টারে লড়বে ইংলিশ ম্যানচেস্টার সিটি ও জার্মান বরুশিয়া ডর্টমুন্ড, আরেক ইংলিশ চেলসির প্রতিপক্ষ পোর্তো।

কোয়ার্টারের খেলাগুলো হবে প্রথম লেগ ৬ ও ৭ এপ্রিলে, দ্বিতীয় লেগ ১৩ ও ১৪ এপ্রিলে। সেমির প্রথম লেগ হবে ২৭ ও ২৮ এপ্রিল, দ্বিতীয় লেগ ৪ ও ৫ মে। শিরোপার ফয়সালা হবে ২৯ মে।

লিভারপুল-রিয়ালের মধ্যকার জয়ী সেমিতে লড়বে চেলসি-পোর্তোর বিজয়ীর বিপক্ষে। আর বায়ার্ন-পিএসজির মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে ম্যানসিটি-বরুশিয়া ম্যাচের জয়ী দলটি।

Reneta

এক নজরে কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ

ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ-লিভারপুল
বায়ার্ন মিউনিখ-পিএসজি
পোর্তো-চেলসি

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT