চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়া থেকে ফিরলেন ১৬৪ অভিবাসী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০২০
প্রবাস সংবাদ
A A

লিবিয়া থেকে চলতি সপ্তাহে স্বেচ্ছায় বিশেষ দেশে ফিরে এলেন ১৬৪ জন অভিবাসী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ফেরত আসা এসব অভিবাসিদের মধ্যে ছিলেন লিবিয়ার মিজদাহ শহরে আক্রমণের শিকার জীবিত নয়জন অভিবাসীও।

গত মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন, যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি ছিলেন।

লিবিয়া থেকে আসা ফ্লাইটে ১০০ বিপদাপন্ন অভিবাসী ছিলেন যাদের মধ্যে ৩৯ জন শারীরিকভাবে অসুস্থ। অভিবাসীদের তাৎক্ষণিক সহায়তার জন্য তাদের সাথে ভ্রমণ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মেডিকেল সহায়তা প্রদানকারীরা। আগমনের পর স্বাস্থ্যসেবা দল সেখানে উপস্থিত হন প্রয়োজনীয় সেবা ও সহায়তা দেওয়ার জন্য, যার মধ্যে রয়েছে- সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইনে যাওয়া, অভিবাসীদের স্বাস্থ্যসেবার সমন্বয় করা, বিশেষায়িত সেবায় রেফারেল সহায়তা প্রদান এবং গুরুতর অসুস্থ অভিবাসীদের ফলোআপ সহায়তা প্রদান।

সরকার নির্ধারিত কোয়ারেন্টাইন শেষে অসহায় অভিবাসীদের পুনরায় একত্রিকরণে সহায়তা করবে আইওএম। লিবিয়ায় অসহায় অবস্থায় থাকাকালীন ফিরে আসা অভিবাসীরা শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছেন। আর তাদের পুরোপুরি সুস্থতার জন্য পুনরায় সেবা প্রয়োজন।

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহ’র এই পৈশাচিক ঘটনায় গুরুতর আহত হন ১১ জন বাংলাদেশি অভিবাসী। আইওএম এবং সহযোগি সংস্থাসমূহ ঘটনার পর থেকেই এ পর্যন্ত ক্ষতিগ্রস্থদের সহায়তা দিয়ে আসছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীআইওএমবাংলাদেশিলিবিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT