লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে দিয়ে খবর দিয়েছে আল-জাজিরা। ওই হেলিকপ্টারে মোট ২৩ জন যাত্রী ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একটি মিলিশিয়া বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আল-মায়া উপকূলীয় অঞ্চলে হেলিকপ্টারটিকে গুলি করে নামানো হয়। ঘটনাটিকে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া বাহিনীগুলোর বিরোধের ফল বলে মনে করা হচ্ছে।
স্থানীয় ব্যাংকের জন্য অর্থ পৌঁছে দিয়ে যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ত্রিপোলির দিকে ফিরছিলো।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে উচ্চপদস্থ মিলিশিয়া সদস্যরাসহ ব্যাংককর্মীরাও ছিলেন।







