চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিপ রিডিংয়ে ধরা পড়ল ‘বানর’ ডাকা হয়েছিল নেইমারকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ২২, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড নেইমার, ম্যাচের ভিডিও ফুটেজ এবং মার্শেই ডিফেন্ডার আলভারো মার্টিনেসের ঠোঁটের কথা পড়ে এমন জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রাজিলিয়ান তারকাকে ‘বানর’ বলে গালি দেয়া হয়েছিল, মন্তব্য তাদের।

গত ১৩ সেপ্টেম্বর লিগ ওয়ানে পিএসজি-মার্শেই ম্যাচে খেলার চেয়ে হাতাহাতির পরিমাণই ছিল বেশি। লাল কার্ড দেখেন নেইমারসহ পিএসজির তিনজন, মার্শেইয়ের দু’খেলোয়াড়। ম্যাচ শেষে মার্শেই ডিফেন্ডার আলভারো মার্টিনেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনেন নেইমার। ইনস্টাগ্রামে লিখেছিলেন, সুযোগ পেলে আলভারোকে ঘুষি মারতেন তিনি।

ঘুষি মারতে না পারলেও আলভারোর মাথায় চড় মারার অপরাধে গত সপ্তাহে দু’ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার। অভিযোগ ঝুলে ছিল আলভারোর মাথার উপর, ফ্রেঞ্চ ফেডারেশন জানিয়েছিল তদন্ত করে অভিযোগের প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে মার্শেই ডিফেন্ডারের বিরুদ্ধে। সিদ্ধান্ত আসতে পারে বুধবার।

আলভারো যে ফাঁসতে চলেছেন তা একপ্রকার পরিষ্কার। ম্যাচে আলভারোর ঠোঁট পড়া দেখে তিন বিশেষজ্ঞ জানিয়েছেন, নেইমারকে ‘মোনো’ সম্বোধন করেছিলেন আলভারো, যার স্প্যানিশ অর্থ বানর!

নেইমারকে ঠিক কী বলা হয়েছিল সেটা নিশ্চিত হতেই তিন বিশেষজ্ঞের সাহায্য নেয়া হয়। তদন্তে সাহায্য করেছেন রিও ডি জেনেরিও বধির সংস্থার লুইস ফিলিপে রামোস, ব্রাজিল বধির শিক্ষা ইনস্টিটিউটের ফিলিপে অলিভার এবং মিকেল ভিদাল। অলিভার জানিয়েছেন, নেইমারকে উদ্দেশ্য করে ‘মোনো’ শব্দটি উচ্চারণ করেছেন আলভারো।

নেইমারও যে একেবারে নির্দোষ এমন কিন্তু নয়। অলিভার জানিয়েছেন, আলভারোকে উদ্দেশ্য করে সমকামীমূলক মন্তব্য করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারটি।

Reneta

নেইমারের অভিযোগ প্রমাণিত হলে বর্ণবিদ্বেষের কারণে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আলভারো। তার চাচা যদিও বলছেন, তার ভাতিজা নেইমারকে মোটেও মোনো বলেননি, বলেছিলেন বোবো। বোবোর আবার আরেক অর্থ আছে। স্প্যানিশ ভাষায় যার অর্থ হচ্ছে তুচ্ছ, অপদার্থ বা বোকা। আলভারোর চাচা বলছেন, বোবোকে ভুলে মোনো ভাবছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপিএসজিমার্শেইলিড ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পেট্রোল পাম্প

তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: তথ্য মন্ত্রণালয়

মার্চ ২৮, ২০২৬

টানা সাত দফা দাম কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধেয়ে আসছে প্রাক-মৌসুমী বৃষ্টি বলয় ‘বিজলী’

মার্চ ২৮, ২০২৬

রাজশাহীতে বানিজ্যিকভাবে পেঁয়াজ বীজ চাষ

মার্চ ২৮, ২০২৬

চট্রগ্রামে মিরসরাইয়ে রঙিনমাছ চাষে নতুন সম্ভাবনা

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT