স্বাস্থ্য

লিনাট্যাব-ই: ডায়াবেটিস চিকিৎসায় ইনসেপ্টার যুগান্তকারী সংযোজন

ডায়াবেটিস চিকিৎসায় লিনাট্যাব-ই এর উদ্বোধন, তিনজন ব্যক্তি হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত লিনাট্যাব-ই এর প্যাকেজ হাতে নিয়ে তিনজন ব্যক্তি হাসিমুখে ছবি তুলছেন, একটি হাসপাতালের কক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডায়াবেটিক রোগীদের জন্য নিয়ে এসেছে এক নতুন আশার আলো।

লিনাট্যাব-ই নামের এই ওষুধটি হচ্ছে বর্তমান সময়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণের সবচেয়ে আধুনিক এবং নিরাপদ ওষুধ লিনাগ্লিপটিন ও এম্পাগ্লিফ্লোজিন এর কম্বিনেশন।

বিশ্বজুড়ে ওষুধটি ডায়াবেটিস ও হ্নদরোগের সমস্যাজনিত রোগীর চিকিৎসার ক্ষেত্রে একটি নিরাপদ ও যুগান্তকারী ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে। কারণ এটি ব্যবহার করার ফলে হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই যা ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে বিবেচনা করা হয়।

সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে এই ওষুধটি ইনসেপ্টা খুবই সুলভমূল্যে বাজারজাত করছে। এর দুটি মাত্রা লিনাট্যাব-ই ৫/১০ এবং লিনাট্যাব-ই ৫/২৫ এর প্রতিটি ট্যাবলে-র দাম হচ্ছে যথাক্রমে ৩০ টাকা ও ৪০ টাকা।

গতকাল জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এর উপস্থিতিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্স (বিআইএইচএস)-এ ওষুধটির মোড়ক উন্মোচন করা হয়।

বিষয়:লিনাট্যাব-ই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…