চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদমাধ্যমে ‘মুখ খুলে’ খেলোয়াড়দের তোপে ম্যানইউ কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৩ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত ডিসেম্বরে বিদায় নেয়া কোচ ওলে গানার সোলশেয়ারের পরিবর্তে ম্যানইউকে একত্র করতে আসেন রালফ র‌্যাঙ্গনিক। রেড ডেভিলদের ডেরায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে ইতিমধ্যে অনেককিছু দেখে ফেলেছেন জার্মান কোচ।

দুদিন আগে মিডলসবরোর কাছে হেরে এফএ কাপ থেকে বাদ পড়েছে তার দল। এমন অবস্থায় জার্মান বস জড়িয়েছেন বড় বিতর্কে। দলের অভ্যন্তরীণ বিষয় মিডিয়ায় জানিয়ে পড়েছেন খেলোয়াড়দের তোপের মুখে।

এফএ কাপ থেকে ছিটকে যাওয়ায় খেলোয়াড়রা কোচকে দুষছেন না। বরং তারা প্রশ্ন তুলেছেন র‌্যাঙ্গনিকের কাণ্ডজ্ঞান নিয়ে। ইংলিশ পত্রিকা ‘দ্য সান’ কোচের বরাতে জানিয়েছে, মিডফিল্ডার জেসে লিনগার্ড মিডলসবরোর বিপক্ষে খেলতে চাননি। সেটা নিয়েই তুলকালাম অবস্থা।

সংবাদমাধ্যমে বলা র‌্যাঙ্গনিকের মন্তব্যকে ভুল বলেছেন লিনগার্ড। জানিয়েছেন, খেলতে চাননি এমন বলেননি। বলেছিলেন, ব্যক্তিগত কাজের জন্য কিছুটা সময় নিচ্ছেন।

যদিও র‌্যাঙ্গনিক বলেছেন উল্টো, সেটিও আবার সংবাদমাধ্যমে। কোচের এমন কাজ মানতে পারছেন না ক্লাবটির বেশ কজন সিনিয়র-জুনিয়র খেলোয়াড়। তাদের যুক্তি, ব্যক্তিগত কারণগুলো কেনো কোচ ঢোল পিটিয়ে বলবেন।

লিনগার্ড ইস্যুতে ম্যানইউ ড্রেসিংরুমের পরিবেশ ঘোলাটে হচ্ছে। ক্লাবের এক সূত্র দ্য সান’কে বলেছেন, ‘এটা একত্র হওয়ার সময়, জনসমক্ষে কথা বলে বিভেদ সৃষ্টি করার নয়। বাইরে গিয়ে অভ্যন্তরীণ বিষয়ে সংবাদমাধ্যমে বলা ম্যানইউর হয়ে কাজ করার পক্ষে সঠিক উপায় নয়।’

Reneta

অবশ্য ম্যানইউ বসের এমন ধরনের বক্তব্য এটাই প্রথম নয়। ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যাওয়া অ্যান্থনি মার্শালকে নিয়ে একই রকম মন্তব্য করেছিলেন তিনি। লিনগার্ডের মতো মার্শালও পরে সেটির উল্টো কথা জানান।

Jui  Banner Campaign
ট্যাগ: এফএ কাপমার্শালম্যানইউর‍্যাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT