চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিনউডে খাদেমের সাহসিকতায় বেঁচে গেল অসংখ্য প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউজিল্যান্ড-মসজিদে হামলা-ট্যারান্ট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে লিনউড মসজিদে হামলাকারীর উপর জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অনেকের জীবন বাঁচিয়েছেন ঐ মসজিদের এক তরুণ খাদেম।

সেই তরুণের সাহসিকতার গল্প নিউজিল্যান্ড হেরাল্ডকে শুনিয়েছেন ওই মসজিদ থেকে বেঁচে ফেরা সৈয়দ মাজহারিউদ্দিন।

প্রত্যক্ষদর্শী সৈয়দ মাজহারিউদ্দিন বলেন: লিনউড মসজিদে থাকা অবস্থায় হঠাৎ তিনি গুলির শব্দ শুনতে পান এবং গুলির শব্দ তার কাছে আসতে থাকে। গুলির শব্দ শুরু হলে লোকজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। ছোট ওই মসজিদে তখনও মোটামুটি ৬০ থেকে ৭০ জন ছিলেন। আমিও তখন লুকাতে জায়গা খুঁজছিলাম। হঠাৎ দেখলাম এক লোক মসজিদের দরোজা দিয়ে ঢুকল।

দরোজার কাছেই বয়স্ক কয়েকজন নামাজ পড়ছিলেন। দরোজায় ঢোকার সঙ্গে সঙ্গে ওই হামলাকারী তাদের ওপর নির্বিচারে গুলি করতে থাকে।

হামলাকারী নিরাপত্তার গিয়ার পরিহিত ছিল। ওই সময় মসজিদের দেখভাল করা সেই তরুণ ভেতর থেকে এসে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হামলাকারীর অস্ত্র কেড়ে নেয়।

তিনি হামলাকারীকেও ধরার চেষ্টা করেন। হামলাকারী তখন দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায় এবং বাইরে অপেক্ষায় থাকা একটি গাড়িতে উঠে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী সৈয়দ মাজহারিউদ্দিন।

Reneta

তিনি জানান: এই হামলার ঘটনায় তার সামনেই একজনকে বুকে, আরেকজনের মাথায় গুলি করে। একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে রক্তাক্ত অবস্থায় ভেতরে রেখে লোক ডাকতে বাইরে যান তিনি।

তবে ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ওই স্থানে অ্যাম্বুলেন্স আসে। মনে হয় ততক্ষণে তিনি মারা গেছেন।

খাদেম ওই তরুণ যদি হামলাকারীর বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, তাহলে সেখানে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত বলে তিনি মনে করেন।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায় বন্দুকধারী। ওই হামলায় তিন বাংলাদেশিসহ নিহত হন ৪৯ জন। এছাড়া আহত হন আরো ৪০ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে এ হামলার ঘটনায় একজন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। হামলাকারী ফেসবুক লাইভ চালু করে হামলা চালায়, সেই লাইভ ভিডিও থেকে হামলাকারীর ছবি প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিনউড মসজিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT