চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন, জাকির ও মিজানুরের সেঞ্চুরি; মুমিনুল পারেননি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার হিসেবে স্বীকৃত লিটন দাস আরেকটি সেঞ্চুরি পেয়েছেন। রোববার প্রথম শ্রেণির ক্রিকেটে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ম শতক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের প্রথমদিনে সেন্ট্রাল জোনের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলে ফিরেছেন ইস্ট জোনের এ ব্যাটসম্যান।  ১৮৬ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও একটি ছক্কা।

এদিন লিটনের সঙ্গে সেঞ্চুরি পেয়েছেন তার ইস্ট জোন সতীর্থ জাকির। তবে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে তিনি। দ্বিতীয় ইনিংসই ভরসা হয়ে রইল সেজন্য। আরেক ম্যাচে নর্থ জোনের ওপেনার মিজানুর সেঞ্চুরি পেয়েছেন।

টেস্ট, ওয়ানডে, ‍টি-টুয়েন্টি- কোন ফরম্যাটেই সেঞ্চুরির দেখা পাননি লিটন। তিন ফরম্যাট মিলে বাংলাদেশের হয়ে ২২টি ম্যাচ খেলে তার সর্বোচ্চ ইনিংস ৭০। সেটি টেস্টে। বড় ইনিংস খেলতে না পারায় দল থেকে ছিটকে পড়তে হয় প্রায়ই। তবে ঘরোয়া ক্রিকেটে ঠিকই অবিচল লিটন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচে লিটনের ইনিংস ছাড়িয়ে গেছেন জাকির হাসান। ১৫৬ রানে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটসম্যান। দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইস্ট জোনও। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩২ রান।

সকালে ৫০ রানের মধ্যে মেহেদী মারুফ ( ১৭) ও মুমিনুল হকের (৪) উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইস্ট জোন। তৃতীয় উইকেট জুটিতে লিটন-জাকির মিলে ১৯৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। মুমিনুল প্রথম দুই রাউন্ডে শতক করে হ্যাটট্রিক শতকের অপেক্ষায় আছেন, এখন দ্বিতীয় ইনিংসই ভরসা তার।

Reneta

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন নর্থ জোনের ওপেনার মিজানুর রহমান। ১০৬ রান করে আউট হয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান। ৩ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ২১৪ রান। জুনায়েদ সিদ্দিকী ৮২ রানে অপরাজিত আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিরবিসিএলমিজানুরমুমিনুললিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT