চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের পর নাঈমেরও ‘কনকাশন’ বদলি নিতে হল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ-ভারতের দিবা-রাত্রির টেস্টে মাথায় বলের আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন লিটন দাস। তার কনকাশন বদলি হিসেবে ব্যাটিং করেছেন মেহেদী মিরাজ। বোলিংয়ে এসে স্পিনার নাঈম হাসানের বদলিও নিতে হল মাথায় আঘাতজনিত করণে। লিটনের মতো নাঈমকেও হাসপাতালে যেতে হওয়ায় বিকল্প হয়ে বোলিং করছেন তাইজুল ইসলাম।

শুক্রবার ইডেনে বাংলাদেশ দলের দুজন খেলোয়াড় আঘাত পেয়েছেন মাথায়। প্রথমে লিটন। তার মতো নাঈমও হেলমেটে আঘাত পান, বোলার সেই একই- মোহাম্মদ সামি। এরপরও ব্যাট চালিয়ে যান নাঈম। দলকে একশ পার করে নেন। নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে করে যান মূল্যবান ১৯টি রান। পরে আর ফিল্ডিংয়ে নামেননি তরুণ অফস্পিনার। তার কনকাশন বদলি হিসেবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নামায় বাংলাদেশ।

আগে বাংলাদেশ ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ সামির বাউন্সারে হুক খেলতে গেলে বল সরাসরি লিটনের হেলমেটে আঘাত হেনেছিল। তাতে কপালের ডানঅংশ ফুলে যায় তার। ফিজিওর সাথে মাঠেই কিছুক্ষণ সময় কাটিয়ে সেসময় ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডানহাতি এ ব্যাটসম্যান।

Banglabid

কিন্তু ২২তম ওভারে যেয়ে অস্বস্তি বোধ করায় আম্পায়ারের কাছে আবেদন করেন আহত অবসরের। লিটনের বিরতি অনুমোদন করার সাঙ্গেই প্রথম সেশনের বিরতিও ঘোষণা করেন মাঠ আম্পায়াররা। মাঠ ছেড়ে লিটনের মাথায় স্ক্যান করাতে ছুটতে হয় হাসপাতালে।

বিরতির পর জানা যায় আর ব্যাটিংয়ে নামতে পারবেন না লিটন। দ্বিতীয় সেশনে তাই ব্যাটিং করতে নেমে যান শুরুর একাদশে না থাকা মিরাজ। এ স্পিন-অলরাউন্ডার ৮ রানের অবদান রেখেছেন দলীয় ব্যাটিং বিপর্যয়ের দিনে। তিনি লিটনের মতো একই ধরনের খেলোয়াড় নন। লিটন উইকেটরক্ষক-ব্যাটসম্যান, মিরাজ অলরাউন্ডার। তাই মিরাজ বোলিং করতে পারবেন না। তবে তাইজুল ও নাঈম দুজনেই স্পিনার হওয়ায় তাইজুলের বোলিং করতে সমস্যা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরমিরাজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানসিক অবসাদ: এবার বিরতিতে অজি নারী ক্রিকেটার

পরবর্তী

জেল-জরিমানার ভয়ে কর্মস্থলে নেই অনেক চালক, দাবি পরিবহন নেতাদের

পরবর্তী

জেল-জরিমানার ভয়ে কর্মস্থলে নেই অনেক চালক, দাবি পরিবহন নেতাদের

গোলাপি ছোবলে নীল বাংলাদেশ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT