বাংলাদেশের বিপক্ষে প্রথম এবং একমাত্র টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করছে ভারত। ওপেনিংয়ে নামেন মুরালি বিজয় এবং শিখর ধাওয়ান। এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন শিখর ধাওয়ান। শিখর ৪৮ বলে ৫৪ রান এবং মুরালি বিজয় ৩৬ বলে ১৫ রান করে অপরাজিত রয়েছেন।
ভারতের বিপক্ষে আজকের টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে বাংলাদেশের লিটন কুমার দাসের। লিটন বাংলাদেশের ৭৭তম টেস্ট খেলোয়াড়।
অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন লিটন।
বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে উদ্বোধনী এই ডানহাতি ব্যাটসম্যান কাম উইকেটরক্ষক জাতীয় দলে খেলার সুযোগ পেলেন এই প্রথম।
তবে মুশফিকও খেলছেন এ ম্যাচ। নিয়মিত ফিল্ডার হিসেবে ফিল্ডিং করছেন তিনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।
ভারত একাদশ: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।







