বলিউডের সবার প্রিয় ববি ডার্লিংয়ের বিয়ের পিঁড়িতে বসছে আগামী মাসে। ববি’র বয়স মাত্র ২৩ বছর হলেও ক্যারিয়ারে ১৮টি সমকামী চরিত্রে অভিনয়ের জন্য লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন।
দীর্ঘদিনের প্রেমিক ভোপালের ব্যবসায়ী পঙ্কজ শর্মাকে বিয়ে করছেন ববি। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এ কাঁপিয়ে আসা ববি নিজেকে রূপান্তরকামী হিসেবে তুলে ধরেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সমকামী।
নভেম্বরের মাঝামাঝি ভোপালে বিয়ে হওয়ার কথা ববি’র। রিসেপশন হবে মুম্বাইয়ে। এরআগে রাহুল গান্ধীকে বিয়ে করার কথা বলে গণমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন সমকামী ববি।






