চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগ কমিটির বিরুদ্ধে শেখ জামালসহ পাঁচ ক্লাবের অনাস্থা

আদিল আহমেদ আদিল আহমেদ
৭:০২ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ক্লাবগুলোর স্বার্থ রক্ষা না করার অভিযোগ এনে বর্তমান লিগ কমিটির অধীনে কোনো টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শেখ জামালের সঙ্গে ‘একাত্মতা’ দেখিয়ে প্রিমিয়ার লিগের অন্য চারদলও দল বদলের সময় পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।

বাংলাদেশ ক্লাব ফুটবলের ইতিহাসে আবারো নতুন মোড়। এবার পেশাদার লিগ কমিটির অধীনেই প্রিমিয়ার লিগ বর্জনসহ এ মৌসুমে দল বদলে অংশ নেবে না প্রিমিয়ার লিগের দল শেখ জামাল ধানমন্ডি, মোহামেডান, আবাহনী, শেখ রাসেল, বিজেএমসি ও ব্রার্দাস ইউনিয়নের মত শীর্ষ স্থানীয় ক্লাবগুলো।

এছাড়াও ক্যালেন্ডার অনুযায়ী মাঠে খেলা না থাকায় বর্তমান পেশাদার লিগ কমিটিকে ব্যর্থ বলেছেন মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মঞ্জুর কাদের।

Banglabid

তিনি বলেছেন, সব ক্লাবই চায় সুন্দরভাবে, নিরপক্ষভাবে ও সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা হোক। কিন্তু যে লিগ কমিটি আছে; সেই কমিটির অধীনে আমরা অংশ নিব না। কারণ এই কমিটি কখনোই কোনো অঙ্গীকার, ক্যালেন্ডার ইয়ারের খেলা কোনো কিছুই সঠিক মতো করতে পারে নাই। এমনকি আমাদের ঠিক ভাবে টাকা পয়সাও দিচ্ছে না, ক্লাবগুলোরতো টাকা পয়সা দরকার।

মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ, লোকমান হোসেন ভূঁইয়া বলেন, আমরা দলবদলটা এই মুহূর্তে চাই নাই, উনার হুট করে দলবদল দিয়ে দিয়েছে, দলবদল ঘোষণা করার আগেও আমরা বলেছি দলবদলটা যেন এখন ঘোষণা না করা হয়।

গত ২১ নভেম্বর শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিমের অধীনে বাফুফেতে রাজনৈতিক মিছিল ও বিক্ষেভের হওয়ায় তা অনাকাঙ্খিত বলে মন্তব্য করেন ওই ক্লাবেরই ডিরেক্টর।

Reneta

শেখ রাসেল ক্রীড়া চক্রের ডিরেক্টর গোলাম রাব্বানি হেলাল বলেন, আমি আশা করি উনারা এ ধরণের কার্যকলাপ থেকে সরে আসবেন, যদি উনারা বাংলাদেশ ফুটবলের ভালো চান, উন্নতি চান তাহলে অবশ্যয় উনারা সরে আসবেন। সবাই মিলে কাজ করার জন্য উনারা প্রস্তাব করবেন এবং ক্লাবের সঙ্গে মিলেই উনাদের চলতে হবে, ক্লাব ছাড়া ফেডারেশনের কোন মূল্য নেই।

এছাড়া বিভিন্ন সময়ে এফসি ও ফিফার কাছ থেকে পাওয়া অর্থ ফুটবলের উন্নয়নে ব্যয় হচ্ছে না বলে উঠে আসে ফুটবল সংগঠকদের জরুরি সভায় । বাফুফে ফুটবল একাডেমির কাজও ঠিক মতো পারিচালনা না হওয়ায় সমালোচনা হয় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিমিয়ার লিগফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্লুটোর সবচেয়ে স্পষ্ট ছবি পাঠালো নিউ হরাইজনস (ভিডিও)

পরবর্তী

মিয়ামি বিচে শিল্পকর্ম কেনাবেচার উৎসব

পরবর্তী

মিয়ামি বিচে শিল্পকর্ম কেনাবেচার উৎসব

মিয়ামি বিচে শিল্পকর্ম কেনাবেচার উৎসব

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT