চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগায় মেসিহীন বার্সার সহজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ১১, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
মেসির অভাব বুঝতে দেননি সুয়ারেজ

মেসির অভাব বুঝতে দেননি সুয়ারেজ

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমেও লা লিগায় মালাগার বিপক্ষে ২-০ গোলের অনায়াস জয় পেয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে গোল দুটি করেন লুইস সুয়ারেজ এবং ফিলিপে কৌতিনহো।

তৃতীয় সন্তান জন্ম নেয়ায় মেসি স্ত্রীর পাশে রয়েছেন। ম্যাচের কয়েক ঘণ্টা আগে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ছুটি নেন তিনি। বার্সার পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। চেলসির বিপক্ষে। দ্বিতীয় লেগের ওই ম্যাচে তিনি খেলবেন।

এই জয়ের পর শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সা। ৭২ পয়েন্ট তাদের। টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে।

মালাগা এদিন প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হয়। ৩০তম মিনিটে আলবাকে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার গার্সিয়া।

ভালভার্দের দল ম্যাচের ১৫ মিনিটের মাথায় এগিয়ে যায়। জর্ডি আলবার ক্রসে বক্সের ঠিক মাঝখান থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান সুয়ারেজ।

২৮ মিনিটের সময় দ্বিতীয় গোল করেন কৌতিনহো। ডেম্বেলের পাস ধরে গোলের খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জড়িয়ে দেন তিনি।

Reneta

এই মৌসুমে মালাগার বাকি আছে আর দশটি ম্যাচ। ২০ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তারা সবার নিচে। অবনমন এড়াতে হলে আরও ১১ পয়েন্ট দরকার।

অন্য ম্যাচে রোনালদোর জোড়া গোলে এইবারকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৫৭ পয়েন্ট নিয়ে তারা তৃতীয়। ভ্যালেন্সিয়া ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। গেটাফের বিপক্ষে লেভান্তে জিতেছে ১-০ গোলে।

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

অভিষেকের ‘ডাকের হ্যাটট্রিক’ নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভারতকে চাপের মধ্যে রেখে জিততে চায় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৃষ্টিতে ভেস্তে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইট, পয়েন্ট ভাগাভাগি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT