স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জাভিয়ার তেবাস মেদারানো বলেছেন, কাতালান রাজ্য যদি স্বাধীন হয় তাহলে ‘লা লিগা’য় থাকবে না বার্সেলোনা ও এসপানিয়ল। এক টুইট বার্তায় একথা বলেছেন তিনি।
আগামী রোববার স্পেনের সংসদ নির্বাচন। অনেক ভোটর এই নির্বাচনকে কাতালান স্বাধীনতার এজেন্ডা হিসেবে নিয়েছেন।
বার্সেলোনার সাবেক কোচ ও বর্তমান বায়ার্ন মিউনিখ বস পেপ গার্দিওলাও কাতালানদের স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রচারাভিযান চালাচ্ছেন। তার সাথে আছেন জাভি হার্নান্দেজ ও জেরার্ড পিকের মতো ফুটবলাররা।
তবে অনেক কাতালান মনে করেন, স্বাধীনতার পরও ‘লা লিগা’ই খেলে যাবে বার্সা। কিন্তু এলএফপি প্রধান বলেন, ‘যদি স্পেন বিভক্ত হয়, সেটা লা লিগায়ও হবে। তবে আশা করি এমন অযোক্তিক অবস্থায় পৌঁছাবো না।’
এক সপ্তাহ আগে স্পেনের ক্রীড়ামন্ত্রী মিগুয়েল কার্দেনালও বলেছেন, কাতালানরা স্বাধীন হলে লা লিগায় থাকবে না বার্সা।
তবে আসন্ন নির্বাচনে উপলক্ষে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর কথা জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ।







