চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লায়নের প্রশংসায় পঞ্চমুখ লেম্যান

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:২৬ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ লেম্যানের প্রশংসা করছেন লায়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: মিরপুরের পর চট্টগ্রামেও উজ্জ্বল নাথান লায়ন। বিশ্বের একমাত্র অফস্পিনার হিসেবে বাংলাদেশের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তাতে স্বাগতিকদের ইনিংস থেমেছে ৩০৫ রানে। পরে তিন ফিফটিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষ করেছে ২ উইকেটে ২২৫ রানে। দল সুবিধাজনক অবস্থায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই স্বস্তি জানান দেয়ার পিঠে লায়নের ভূয়সী প্রশংসাও করলেন অজি কোচ ড্যারেন লেম্যান।

‘তার বোলিং এক কথায় দারুণ। উপমহাদেশের কন্ডিশনে সে ভাল থেকে আরও ভাল করছে। তার বোলিং বৈচিত্র্য মুগ্ধ করার মতো। লায়ন বোলিং আক্রমণে অজিদের নেতৃত্বে দিচ্ছে।’

ম্যাচের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছিল ২৫৩ রান। যার ৫টি উইকেটই নেন লায়ন। মঙ্গলবার শেষ চার উইকেটের মধ্যে তুলে নিলেন দুটি। ফেরান মুশফিক ও তাইজুলকে। ৩৬.২ ওভার বল করে ৯৪ রানে ৭ উইকেট। লায়নের দুর্দান্ত বোলিংয়ে তিনশ পেরোতেই থামে বাংলাদেশের ইনিংস।

লায়ন প্রসঙ্গের পর চট্টগ্রামের উইকেট নিয়েও কথা বলেছেন লেম্যান। মিরপুরের সঙ্গে কোনও মিলই খুঁজে পাচ্ছেন না সাবেক এই অজি ক্রিকেটার, ‘উইকেট দেখে আমি কিছুটা বিস্মিত। মিরপুরের প্রথম টেস্টের মত না। নিঃসন্দেহে ঢাকার উইকেটই বেশি টার্নিং ছিল। তবে আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের মত করে করা হয়নি। যদিও উপমহাদেশের অন্য আট দশটি উইকেটের মতই হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। আরও তিন দিন বাকি। আজ আমরা ভাল খেলেছি। দেখি কাল কেমন যায়।’

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে জানা যায় সোমবার ম্যাচের প্রথম দিন স্টেডিয়াম থেকে টিম হোটেলে যাওয়ার সময় অজিদের বাসে ঢিল ছোঁড়া হয়েছিল, এমন অভিযোগ করে অস্ট্রেলিয়া দলই। ঘটনা তদন্তে উচ্চক্ষমতা সম্পন্ন কমিটিও গঠন করেছে বিসিবি। সংবাদ সম্মেলনে উঠে এল সে প্রসঙ্গও। তবে অল্প কথায় বুঝিয়ে দিলেন বাংলাদেশের দেওয়া নিরাপত্তায় কতটা আশ্বস্ত লেম্যান।

‘আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, যে কী ঘটেছিল। তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে। আমাদের এবং বাংলাদেশ টিমকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা দারুণ। তারা আমাদের সাথে কথা বলেছে, ব্যাপারটা আমরা নিরাপত্তা বিভাগের উপরই ছেড়ে দিয়েছি।’

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যাচটা পাঁচদিনে যাবে: নাসির

পরবর্তী

সুগঠিত দেহ পেতে হৃতিকের ভিডিও

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুগঠিত দেহ পেতে হৃতিকের ভিডিও

শ্রদ্ধা ও প্রভাষ

বাহুবলীর প্রভাষের সাথে শ্রদ্ধার সন্ধি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT