চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাহোরে মোস্তাফিজ, সেই পেশোয়ারে তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ন ১২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগের( পিএসএল) প্লেয়ার ড্রাফটে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। ডায়মন্ড ক্যাটাগরিতে পিএসএলের দলটিতে জায়গা পান দ্য ফিজ। দল পেয়েছেন তামিম ইকবালও। প্রথমে ছেড়ে দিয়ে টাইগার ওপেনারকে আবারও দলে টেনেছে পেশোয়ার জালমি।

তামিম, মোস্তাফিজসহ পিএসএলে বাংলাদেশিদের সংখ্যাটা গিয়ে দাঁড়ালো চারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে পেশোয়ার। তাই একই দলে খেলার সুযোগ পাচ্ছেন দুই বন্ধু।

আরেক বাংলাদেশি মাহমুদউল্লাহ রিয়াদকেও ছাড়েনি তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

তবে দল পাননি এনামুল হক বিজয়। পিএসএলের সবশেষ আসরের ফাইনালে খেলেছেন বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

লাহোরে মোস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্র্যান্ডন ম্যাককুলাম, সুনিল নারাইন, ফখর জামান, ক্রিস লিনের মতো তারকাদের। পেশোয়ারে সাকিব-তামিমদের সতীর্থ হিসেবে খেলবেন ড্যারেন সামি, মোহাম্মদ হাফিজ, ডোয়াইন ব্রাভো, হাসান আলি, ওয়াহাব রিয়াজদের মতো ক্রিকেটাররা।

আর কোয়েটায় মাহমুদউল্লাহর দলে থাকছেন কেভিন পিটারসেন, রাইলি রুশো, শেন ওয়াটসন, কার্লোস ব্রেথওয়েটের মতো টি-টুয়েন্টির বড় নাম।

Reneta

আগামী বছরের ফেব্রুয়ারিতে বসবে পিএসএলের তৃতীয় আসর। আগের দুই আসর পাঁচ দলের হলেও নতুন আসর হবে ছয় দল নিয়ে। প্রথমবারের মতো পিএসএলে যোগ হচ্ছে মুলতান সুলতান্স।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিম ইকবালমোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT