চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ঙ্করতম হত্যাকাণ্ড: যেসব তথ্য এখনও অজানা

সাবিত খানসাবিত খান
১১:১৪ পূর্বাহ্ন ০৭, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ঙ্করতম হত্যাকাণ্ড সংঘটনের পর পুলিশ এখনও হত্যাকারীর উদ্দেশ্য সম্মন্ধে কোন স্পষ্ট ধারণা পায়নি। লাস ভেগাসে রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভালে কেন এই নারকীয় হত্যাযজ্ঞ, তা অনুসন্ধানে এখনও ‘হাজারটা পথ’ ধরে তদন্ত চালাচ্ছে তারা। ভয়াবহ হত্যাকাণ্ডের পাঁচদিন পর সেই বিভীষিকা এখনও প্রকট।

নেভাডার বাসিন্দা স্টিফেন প্যাডক (৬৪) নামের এক বন্দুকধারী পাশের মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে নিহত হন ৫৮ জন এবং আহত হন পাঁচ শতাধিক। সেই মিউজিক ফেস্টিভালে ২২ হাজার মানুষ জমায়েত হয়েছিল। পরে প্যাডোক নিজেও আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এই হামলাকে সবচেয়ে প্রাণঘাতী বলা হচ্ছে।

পুলিশ জানায়, তারা এখন সবকিছুই বিবেচনা করছে, কিন্তু প্যাডক কেন এই হত্যাকাণ্ড চালালো তা নির্ধারণ করতে পারেনি।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারশেরিফ কেভিন ম্যকম্যাহিল বলেন, আমরা সবকিছুই তদন্ত করছি। আক্ষরিকভাবে সন্দেহাভাজনের ব্যক্তিগত জীবন, কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা, তার সামাজিক আচরণ, আর্থিক অবস্থা এবং অনেকের দাবি মতে কোন সম্ভাব্য চরমপন্থায় তাড়িত ছিলো কিনা তাও। “আমরা সবাই উত্তর চাই।” শুক্রবার সাংবাদিকদের বলেন তিনি।



কিন্তু পুলিশ যখন সবগুলো ক্লু একত্র করার চেষ্টা করে তখন কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে যায়, যার মধ্যে একটি কেন একজন সম্পদশালী, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক এই ধরণের একটি অপরাধ করলো।

সে কেন এমনটি করলো?
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের শেরিফ জোসেফ লোবার্ডো বলেন, প্যাডোকের ম্যান্ডালে বে হোটেলের স্যুইট থেকে পাওয়া একটি কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখছে পুলিশ। এছাড়াও নেভাদার মেসকুইট এন্ড রেনোতে তার বাসা থেকে পাওয়া কিছু প্রমাণও দেখছে তারা।

রবিবারের হত্যাযজ্ঞে নিহত পুলিশ অফিসার চার্লসটন হার্টফিল্ডের স্মরণ অনুষ্ঠানে লাস ভেগাস পুলিশ
রবিবারের হত্যাযজ্ঞে নিহত পুলিশ অফিসার চার্লসটন হার্টফিল্ডের স্মরণ অনুষ্ঠানে লাস ভেগাস পুলিশ

তদন্তকারীরা হোটেল স্যুইটের ভেতরে একটি নোটও পেয়েছে, যাতে একটি নাম্বার লেখা। কিন্তু পুলিশ জানাচ্ছে তা কোন সুইসাইড নোট বা কোন ঘোষণাপত্র নয়।

Reneta

সে কোন চরমপন্থী আদর্শে বিশ্বাসী ছিলো না বলেই ধারণা এবং সে পুলিশকে ফোন করে তার কাজের কোন ব্যাখ্যা দেয়নি, যেমনটি করেছিলো গত বছর অরল্যান্ডোর নাইটক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করা ওমর মতিন।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর এন্ড্রিও ম্যাকক্যাবি বুধবার বলেন, এই ঘটনাটি অতীতের অন্যান্যগুলোর তুলনায় ভিন্ন।

তার কি আরও হামলার পরিকল্পনা ছিলো?
গত ১৩ মাস ধরে ৩৩টি বন্দুক জোগাড় করেছিলো প্যাডক, যার অনেকগুলোতে বাম্প-স্টোক লাগানো হয়েছিলো বা অন্যান্য ডিভাইস যাতে বন্দুকটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রের মতো চালানো যায়।

সে ২৪টি অস্ত্র, হাজার হাজার রাউন্ড গোলাবারুদ ১০ টি সুটকেসে লুকিয়ে হোটেল নিয়ে এসেছিলো এই ‘নিখুঁতভাবে পরিকল্পিত’ হামলা চালানোর জন্য, পুলিশ জানায়।

প্যাডোক হয়তো হামলার জন্য অন্যান্য স্থানও বিবেচনা করেছিলো, যেমন রবিবারের হামলার আগের সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়া লাইফ ইজ বিউটিফুল মিউজিক ফেস্টিভাল। ওগডেনে উন্মুক্ত কনসার্টটির পাশেই একটি বহুতল ভবনের বিলাসবহুল ইউনিট ভাড়া করেছিলো প্যাডক।

লাস ভেগাসে স্থাপন করা এই সাদা ক্রসগুলো নিহত ৫৮ জনের নাম বহন করছে
লাস ভেগাসে স্থাপন করা এই সাদা ক্রসগুলো নিহত ৫৮ জনের নাম বহন করছে

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানাচ্ছে, প্যাডোক হয়তো শিকাগোর লোলাপালুজা’র মতো অন্যান্য উৎসবেও হামলার পরিকল্পনা করেছিলো। আগস্টে হওয়া সেই উৎসবে লাখ লাখ মানুষের সম্মিলন হয়েছিলো।

সে বোস্টনের ফিনওয়ে পার্ক এবং বোস্টন সেন্টার ফর দ্য আর্টস এর আশেপাশের হোটেলও তার পর্যবেক্ষণে ছিলো বলে শুক্রবার জানান পুলিশ কমিশনার উইলিয়াম ইভান্স।

তার কি পালানোর পরিকল্পনা ছিলো?
বুধবারের সংবাদ সম্মেলনে শেরিফ জোসেফ লোমবার্ডো জানান, হামলার পর প্যাডক পালানোর পরিকল্পনা করেছিলো এমন প্রমাণ তারা দেখেছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পুলিশ তার স্যু্ইটে প্রবেশের আগেই প্যাডোক আত্মহত্যা করে।

আলবামা অপরাধবিজ্ঞানী এবং গবেষক অ্যাডাম ল্যাঙ্কফোর্ড বলেন, পালানোর কোন পরিকল্পনা সম্ভবত উদ্ভট কল্পনা। তিনি ১৯৯৯ সালে কলোরাডো হাই স্কুলে হামলা চালিয়ে ১২ জন শিক্ষার্থী ও একজন শিক্ষককে হত্যা করা এরিক হ্যারিস ও ডিলান ক্লেবোল্ড নামের দুই কিশোরের উদাহরণ টানেন, যারা পরে আত্মহত্যা করেছিলো। তবে তাদের দ্বিতীয় হামলার পরিকল্পনাও ছিলো।

ল্যাঙ্কফোর্ড বলেন, স্কুলে হামলার পর বেঁচে গেলে তারা একটি প্ল্যান হাইজ্যাক করে নিউ ইয়র্ক শহরেও হামলা চালাবে। হ্যারিস তাদের এমন পরিকল্পনা লিখে রেখেছিলো।

প্যাডোকের হোটেল রুমে ক্যামেরা লাগানো হয়েছিলো যাতে সে অন্যদের উপস্থিতি দেখতে পারে। এমনটি উল্লেখ করে তিনি বলেন, এগুলো লাগানো হয়েছিলো যাতে সে জীবিত ধরা না পারে।

প্যাডোকের গাড়িতে ৫০ পাউন্ডেরও বেশি বিস্ফোরক দ্রব্য ছিলো, ১৬০০ রাউন্ড গোলা বারুদ এবং রাসায়নিক দ্রব্য ছিলো, যা দিয়ে সে বিস্ফোরক বানাতে পারতো, বিষয়টি ইঙ্গিত করে তার পালানোর পরিকল্পনার প্রতি।

এই হত্যাকাণ্ডের আগে বান্ধবীর জন্য ফিলিপাইনে যাওয়ার একটা প্লেন টিকিটও কিনেছিলো প্যাডোক এবং তাকে ১ লাখ ইউএস ডলার পাঠিয়েছিলো । কয়েকজন বিশেষজ্ঞের মতে, তার মৃত্যুর পর তার বান্ধবীর ভালোভাবে চলার নিশ্চয়তার জন্যই এমনটি করে প্যাডোক।

অন্য কেউ কি জড়িত?
পুলিশ প্যাডোকের বান্ধবী মার্লিও ড্যানলিকেও (৬২) জিজ্ঞাসাবাদ করেছে। ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পর সে পুলিশকে সহায়তা করেছে। পুলিশের কাছে সে জানায়, প্যাডোকের এই পরিকল্পনার ব্যাপারে তার কোন ধারণা ছিলো না। টাকা পাঠানোকে সে ভেবেছিলো সম্পর্ক শেষ করে দেওয়ার ইঙ্গিত।

হামলাকারীর ভাই এরিক প্যাডক সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের সাথে কোন রাজনৈতিক বা ধর্মীয় দলের কোন সম্পর্ক নেই।

শেরিফ লোমবার্ডো আগেও ইঙ্গিত করেছিলেন এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা বিবেচনায় রেখেছে তদন্তকারীরা। তিনি বলেন, কিছু ক্ষেত্রে প্যাডক সাহায্য পেয়েছিলো বলে ধারণা পুলিশের।

Jui  Banner Campaign
ট্যাগ: লাস ভেগাসলাস ভেগাস হত্যাকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোট না মানলে জনগণ সরকারকে মানবে না: জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন সম্ভাব্য সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\n\r\nকিন্তু পুলিশ যখন সবগুলো ক্লু একত্র করার চেষ্টা করে তখন কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে যায়, যার মধ্যে একটি কেন একজন সম্পদশালী, অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক এই ধরণের একটি অপরাধ করলো।\r\n\r\nসে কেন এমনটি করলো?\r\nলাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের শেরিফ জোসেফ লোবার্ডো বলেন, প্যাডোকের ম্যান্ডালে বে হোটেলের স্যুইট থেকে পাওয়া একটি কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখছে পুলিশ। এছাড়াও নেভাদার মেসকুইট এন্ড রেনোতে তার বাসা থেকে পাওয়া কিছু প্রমাণও দেখছে তারা।\r\n\r\n[caption id=\"attachment_249796\" align=\"aligncenter\" width=\"600\"]\"রবিবারের রবিবারের হত্যাযজ্ঞে নিহত পুলিশ অফিসার চার্লসটন হার্টফিল্ডের স্মরণ অনুষ্ঠানে লাস ভেগাস পুলিশ[/caption]\r\n\r\nতদন্তকারীরা হোটেল স্যুইটের ভেতরে একটি নোটও পেয়েছে, যাতে একটি নাম্বার লেখা। কিন্তু পুলিশ জানাচ্ছে তা কোন সুইসাইড নোট বা কোন ঘোষণাপত্র নয়।\r\n\r\nসে কোন চরমপন্থী আদর্শে বিশ্বাসী ছিলো না বলেই ধারণা এবং সে পুলিশকে ফোন করে তার কাজের কোন ব্যাখ্যা দেয়নি, যেমনটি করেছিলো গত বছর অরল্যান্ডোর নাইটক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করা ওমর মতিন।\r\n\r\nমার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর এন্ড্রিও ম্যাকক্যাবি বুধবার বলেন, এই ঘটনাটি অতীতের অন্যান্যগুলোর তুলনায় ভিন্ন।\r\n\r\nতার কি আরও হামলার পরিকল্পনা ছিলো?\r\nগত ১৩ মাস ধরে ৩৩টি বন্দুক জোগাড় করেছিলো প্যাডক, যার অনেকগুলোতে বাম্প-স্টোক লাগানো হয়েছিলো বা অন্যান্য ডিভাইস যাতে বন্দুকটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রের মতো চালানো যায়।\r\n\r\nসে ২৪টি অস্ত্র, হাজার হাজার রাউন্ড গোলাবারুদ ১০ টি সুটকেসে লুকিয়ে হোটেল নিয়ে এসেছিলো এই ‘নিখুঁতভাবে পরিকল্পিত’ হামলা চালানোর জন্য, পুলিশ জানায়।\r\n\r\nপ্যাডোক হয়তো হামলার জন্য অন্যান্য স্থানও বিবেচনা করেছিলো, যেমন রবিবারের হামলার আগের সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠিত হওয়া লাইফ ইজ বিউটিফুল মিউজিক ফেস্টিভাল। ওগডেনে উন্মুক্ত কনসার্টটির পাশেই একটি বহুতল ভবনের বিলাসবহুল ইউনিট ভাড়া করেছিলো প্যাডক।\r\n\r\n[caption id=\"attachment_249797\" align=\"aligncenter\" width=\"600\"]\"লাস লাস ভেগাসে স্থাপন করা এই সাদা ক্রসগুলো নিহত ৫৮ জনের নাম বহন করছে[/caption]\r\n\r\nযুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানাচ্ছে, প্যাডোক হয়তো শিকাগোর লোলাপালুজা’র মতো অন্যান্য উৎসবেও হামলার পরিকল্পনা করেছিলো। আগস্টে হওয়া সেই উৎসবে লাখ লাখ মানুষের সম্মিলন হয়েছিলো।\r\n\r\nসে বোস্টনের ফিনওয়ে পার্ক এবং বোস্টন সেন্টার ফর দ্য আর্টস এর আশেপাশের হোটেলও তার পর্যবেক্ষণে ছিলো বলে শুক্রবার জানান পুলিশ কমিশনার উইলিয়াম ইভান্স।\r\n\r\nতার কি পালানোর পরিকল্পনা ছিলো?\r\nবুধবারের সংবাদ সম্মেলনে শেরিফ জোসেফ লোমবার্ডো জানান, হামলার পর প্যাডক পালানোর পরিকল্পনা করেছিলো এমন প্রমাণ তারা দেখেছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পুলিশ তার স্যু্ইটে প্রবেশের আগেই প্যাডোক আত্মহত্যা করে।\r\n\r\nআলবামা অপরাধবিজ্ঞানী এবং গবেষক অ্যাডাম ল্যাঙ্কফোর্ড বলেন, পালানোর কোন পরিকল্পনা সম্ভবত উদ্ভট কল্পনা। তিনি ১৯৯৯ সালে কলোরাডো হাই স্কুলে হামলা চালিয়ে ১২ জন শিক্ষার্থী ও একজন শিক্ষককে হত্যা করা এরিক হ্যারিস ও ডিলান ক্লেবোল্ড নামের দুই কিশোরের উদাহরণ টানেন, যারা পরে আত্মহত্যা করেছিলো। তবে তাদের দ্বিতীয় হামলার পরিকল্পনাও ছিলো।\r\n\r\nল্যাঙ্কফোর্ড বলেন, স্কুলে হামলার পর বেঁচে গেলে তারা একটি প্ল্যান হাইজ্যাক করে নিউ ইয়র্ক শহরেও হামলা চালাবে। হ্যারিস তাদের এমন পরিকল্পনা লিখে রেখেছিলো।\r\n\r\nপ্যাডোকের হোটেল রুমে ক্যামেরা লাগানো হয়েছিলো যাতে সে অন্যদের উপস্থিতি দেখতে পারে। এমনটি উল্লেখ করে তিনি বলেন, এগুলো লাগানো হয়েছিলো যাতে সে জীবিত ধরা না পারে।\r\n\r\nপ্যাডোকের গাড়িতে ৫০ পাউন্ডেরও বেশি বিস্ফোরক দ্রব্য ছিলো, ১৬০০ রাউন্ড গোলা বারুদ এবং রাসায়নিক দ্রব্য ছিলো, যা দিয়ে সে বিস্ফোরক বানাতে পারতো, বিষয়টি ইঙ্গিত করে তার পালানোর পরিকল্পনার প্রতি।\r\n\r\nএই হত্যাকাণ্ডের আগে বান্ধবীর জন্য ফিলিপাইনে যাওয়ার একটা প্লেন টিকিটও কিনেছিলো প্যাডোক এবং তাকে ১ লাখ ইউএস ডলার পাঠিয়েছিলো । কয়েকজন বিশেষজ্ঞের মতে, তার মৃত্যুর পর তার বান্ধবীর ভালোভাবে চলার নিশ্চয়তার জন্যই এমনটি করে প্যাডোক।\r\n\r\nঅন্য কেউ কি জড়িত?\r\nপুলিশ প্যাডোকের বান্ধবী মার্লিও ড্যানলিকেও (৬২) জিজ্ঞাসাবাদ করেছে। ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পর সে পুলিশকে সহায়তা করেছে। পুলিশের কাছে সে জানায়, প্যাডোকের এই পরিকল্পনার ব্যাপারে তার কোন ধারণা ছিলো না। টাকা পাঠানোকে সে ভেবেছিলো সম্পর্ক শেষ করে দেওয়ার ইঙ্গিত।\r\n\r\nহামলাকারীর ভাই এরিক প্যাডক সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের সাথে কোন রাজনৈতিক বা ধর্মীয় দলের কোন সম্পর্ক নেই।\r\n\r\nশেরিফ লোমবার্ডো আগেও ইঙ্গিত করেছিলেন এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা বিবেচনায় রেখেছে তদন্তকারীরা। তিনি বলেন, কিছু ক্ষেত্রে প্যাডক সাহায্য পেয়েছিলো বলে ধারণা পুলিশের।","author":{"@type":"Person","name":"সাবিত খান","url":"https://www.channelionline.com/author/sabit_roacker/"},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2017/10/las-vegas3.jpg","width":600,"height":390},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}