চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাস ভেগাসে হামলা: বান্ধবীর অ্যাকাউন্টে ১ লাখ ডলার দিয়েছিল প্যাডক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিন আগে ফিলিপাইনে বান্ধবী মারিলু ড্যানলির ব্যাংক হিসাবে এক লাখ ডলার পাঠিয়েছিল লাস ভেগাসের হামলাকারী স্টিফেন প্যাডক। এ কারণে মারিলু ড্যানলিকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন।

গোয়েন্দা কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য, স্টিফেন এবং ড্যানলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে পাওয়া তথ্যের বিষয়ে ইতোমধ্যে অনুসন্ধানে নেমেছেন। তবে স্টিফেন প্যাডকের বান্ধবী মারিলু ড্যানলিকে পুলিশ এখনই সন্দেহের তালিকায় না রাখলেও মার্কিন কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডে তদন্তের জন্য ড্যানলিকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করছে।

ফিলিপাইনের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই)-এর মুখপাত্র নিক সুয়ারেজের বরাতে বিবিসি জানায়, গত মাসেই ফিলিপাইনে এসেছিল স্টিফেন প্যাডক। সেসময় বান্ধবী ড্যানলির ব্যাংক হিসাবে এক লাখ মার্কিন ডলার পাঠিয়েছিল সে। ঠিক কী কারণে ড্যানলিকে সে টাকা দিয়েছিল তা খতিয়ে দেখা হবে।

‘প্যাডক মান্দালাই বে হোটেলে গত ২৮ সেপ্টেম্বর ওঠেন। সেখানে বিভিন্ন কাগজপত্রে তিনি মারিল্যু ড্যানলির পরিচয় ব্যবহার করেন।

পুলিশের কাছে প্যাডকের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কোন রেকর্ড না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকেই ড্যানলিকে খুঁজছিল লাস ভেগাস হত্যাকাণ্ডের তদন্তকারীরা।

ফিলিপাইন ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ফিলিপাইন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লস অ্যাঞ্জেলসের উদ্দেশে রওয়ানা দেন মারিলু।

গত রোববার নেভাদার বাসিন্দা বন্দুকধারী স্টিফেন প্যাডক (৬৪)  মান্দালে বে হোটেলের ৩২ তলা থেকে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটায়।  লাস ভেগাসে সেসময় রুট নাইনটি ওয়ান নামের তিনদিনের কান্ট্রি মিউজিক ফেস্টিভাল চলছিল, যেখানে ২২ হাজার মানুষ জমায়েত হয়েছিল।

লাস ভেগাসের সেই উন্মুক্ত কনসার্টে গুলি ছুড়ে প্যাডক ৫৯ জনকে হত্যা করে। এই ঘটনায় আহত হন পাঁচ শতাধিক ব্যক্তি। এরপর হামলাকারী আত্মহত্যা করে।

ট্যাগ: যুক্তরাষ্ট্রলাস ভেগাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের জোর করে ফেরত পাঠানো উচিৎ হবে না: অ্যামনেস্টি

পরবর্তী

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে জাতিসংঘ

প্রধান বিচারপতির অবস্থা নিয়ে আইনজীবী সমিতির আলোচনা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির অবস্থা জানতে আপিল বিভাগে যাবে আইনজীবী সমিতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে সর্বোচ্চ নিরাপত্তা, বোম্ব ডিসপোজাল ইউনিট-ডগ স্কোয়াড প্রস্তুত

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানগণ।

“সশস্ত্র বাহিনীকে আধুনিক ও চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার”

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT