চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাশ হয়ে ফিরলেন নিখোঁজ রাইড শেয়ারিং চালক জাকির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
- লিড নিউজ, অপরাধ
A A

সপ্তাহ খানেক আগে নিখোঁজ হওয়া জাকির হোসেন লিটন (৪৭) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের চালক ছিলেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার করিম খা গ্রামের মৃত আ. রাশেদ মিয়ার ছেলে তিনি। পরিবার নিয়ে শ্যামলী ঢাকা হাউজিংয়ে থাকতেন তিনি।

নিহতের ছোট ভাই তৌহিদুল ইসলাম জানান, শ্যামলীতে এক মালিকের প্রাইভেট কার চালাতেন জাকির। ফাঁকে ফাঁকে পাঠাও অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলও চালাতেন তিনি।

৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। এরপর রাত ১২টা থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

কোথাও খুঁজে তাকে পাওয়া না যাওয়া পরদিন ৮ ফেব্রুয়ারি (শনিবার) আদাবর থানায় একটি সাধারণ ডায়রি করে তার পরিবার। ৮ ফেব্রুয়ারি রাত ২টায় জাকিরের মোবাইলফোন থেকে তাদের কাছে এক লাখ টাকা দাবি করে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা। টাকা না পেলে জাকিরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

Reneta

পরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতালে জাকিরের সন্ধান পায় তার পরিবার। একইসঙ্গে শেরেবাংলা নগর থানায় তার মোটরসাইকেল থাকার সংবাদ জানেন তারা।

চিকিৎসকরা জানান, জাকিরের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, ছিনতাইকারীরা তাকে মারধর করে ফেলে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিখোঁজপাঠাও চালক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT