চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল-সবুজ পতাকায় সেজেছে গুগল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

বাংলাদেশের  ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল লাল-সবুজ পতাকায় বিশেষ ডুডলের মাধ্যমে স্বাগত জানাচ্ছে বাংলাদেশি ব্যবহারকারীদের। গুগলের হোমপেজে সোমবার এই ডুডল প্রদর্শিত হচ্ছে। এবারের ডুডলে ফিচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে ধরা হয়েছে।

গুগলের সার্চ অপশনের ওপরে তাদের লোগোকে সাজিয়েছে লাল-সবুজে রঙে। সেখানে সূর্যের লাল সবুজ রঙধনুর মাঝে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

ডুডল হিসেবে পরিচিত এই লোগো যুক্ত হওয়ায় গুগল ডটকমে (www.google.com) ঢুকলেই দেখা যাচ্ছে নীল আকাশের জমিনে গর্বের লাল-সবুজ পতাকা। এই ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সংবাদ ও আর্টিকেলের বিভিন্ন লিংক আসে।

স্বাধীনতা দিবস নিয়ে এর আগেও ডুডল প্রকাশ করেছে গুগল। দিনটিতে বাংলাদেশি মানুষকে শুভেচ্ছা জানাতে ২০১৩ সাল থেকে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল।

এর আগে ২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ গুগলে ঢুকে প্রথমবার সুন্দর একটি ডুডল দেখে চমকে যায়। গুগলকে ধন্যবাদ জানায় অনেকেই। সেবার গুগল তাদের হোম পেজে বাংলাদেশের ফুলে ভরা সবুজ দৃশ্যপটে পতাকা হাতে একটি পরিবারকে নিয়ে ডুডল প্রকাশ করে।

এরপর ২০১৫ সালের ২৬ মার্চে আবারও ডুডল প্রকাশ করে গুগল। লাল-সবুজের ওই ডুডলে ‘গুগল’ লেখাটিকে ফুটিয়ে তোলা হয়ে বাংলাদেশের পতাকার আদলে। ইংরেজিতে লেখা গুগলের ‘ও’ অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়, যার মধ্যে দেখানো বাঘ (বেঙ্গল টাইগার)। ডুডলটির ওপর ক্লিক করলে গুগল সার্চ পেজে নিয়ে যায় যেখানে বাংলাদেশের স্বাধীনতা দিবস-সম্পর্কিত সংবাদ ও আর্টিকেলের বিভিন্ন লিংক থাকে।

Reneta

২০১৬  সালের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে ফুটিয়ে তোলা হয় উন্নতির দিকে এগিয়ে চলা বাংলাদেশকে। ডুডলটিতে ইংরেজিতে ‘গুগল’ লেখার ব্যাকগ্রাউন্ডে রয়েছে লাল-সবুজ আর ‘ও’ লেখাটির মাঝখানে দেখানো হয় বঙ্গবন্ধু সেতু। বাংলাদেশর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগ স্থাপনে যমুনা নদীর ওপর তৈরি সেতুটিকে তুলে ধরে গুগল।

২০১৭ সালে সার্চ অপশনটির ওপরে ‘গুগল’ লেখাটিকে পতাকার আদলে সাজানো হয়। ‘ও’ অক্ষরটিকে পতাকার বৃত্তের মতো করে লাল বর্ডার আর ভেতরে বাংলাদেশের পতাকা দেখানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগলের ডুডলস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin1

সর্বশেষ

Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT