২০১৮’র বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ‘বি’ গ্রুপের অ্যাওয়ে ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় পার্থের এনআইবি স্টেডিয়ামে সকারুদের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের বাংলাদেশ। প্রতিপক্ষ দারুণ শক্তিশালী হলেও শেষবিন্দু দিয়ে লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।
ফিফা রর্যাংকিংয়ে ৬১ নম্বর দলে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ের অনুপ্রেরণা বাছাই পর্বের ম্যাচগুলো। বাছাই পর্বে কিরগিজস্থানের সঙ্গে ৩-১ গোলে হার, তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র’র সাধ্যানুযায়ি লড়াইয়ের স্মৃতি এবং প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে হার না মানার স্মৃতিও নতুন কিছুর স্বপ্ন দেখাচ্ছে।
বিভিন্ন সময় এশিয়ার এক নম্বর দলের সঙ্গে ছয়বার খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সবক’টিতেই হেরেছে লাল-সবুজরা। অন্যদিকে বিশ্বকাপ আসরের মূলপর্বে চারবার খেলার অভিজ্ঞতা রয়েছে অস্ট্রেলিয়ার। তুলনায় ১০৯ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৭০এ। সে হিসাবে বৃহস্পতিবারের লড়াইটা অসমই। শক্তিশালি প্রতিপক্ষের সঙ্গে এ ধরনের ম্যাচগুলো বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের সেরা সুযোগ।
তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে থাকলেও বাংলাদেশের সঙ্গে হোম ম্যাচের আগে স্বস্তিতে নেই টিম-সকারু। ইনজুরিতে খেলছেন না গোলকিপার ম্যাট রায়ানসহ ৪ ফুটবলার। টিম কম্বিনেশন নিয়ে সমস্যার পাশপাশি আর্থিক দেনাপাওনা নিয়েও ফেডারেশনের সঙ্গে বোঝাপড়া নেই অস্ট্রেলিয়া দলের। তবে কিরঘিজস্তানের সঙ্গে বাছাই পর্বের প্রথম ম্যাচের জয়ের ধারা বজায় রাখতে চাইছে টিম-কাহিল ও তার দল।







