চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল-সবুজের উৎসব: প্রতি মুর্হূতের আপডেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

স্বর্ণালী সতেরোতে চ্যানেল আই। ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু। দুই বছর পর ২০০১ সালের অক্টোবর মাসের ১ তারিখ থেকে শুরু সংবাদ। অনুষ্ঠান এবং সংবাদ, দু’ ক্ষেত্রেই লাল-সবুজকে ধারণ করে সারাবিশ্বে প্রতিটি বাঙালির প্রিয় চ্যানেল, চ্যানেল অাই যা বাংলা ভাষায় প্রথম ডিজিটাল চ্যানেল। ঐতিহ্য, আধুনিকতা এবং প্রযুক্তিকে সঙ্গী করে স্বর্ণালী সতেরোতে আজ চ্যানেল আই।

চ্যানেল আই প্রাঙ্গণে ১ অক্টোবর দিনভর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চলে স্বর্ণালী সতেরোর উৎসব। কেক কেটে উৎসব শুরুর পরে কেক কেটে ও আতশবাজির মধ্যে দিয়ে উৎসব শেষ হয়েছে। আবার সামনের বছরে এইদিনে আরো বর্ণিল আয়োজনের উপস্থিত হবে চ্যানেল আই।

উৎসব আয়োজনের প্রতি মুর্হূতের আপডেট:

৭.৩০ (সন্ধ্যা) মিনিট

রাজনীতি, সংস্কৃতি সহ নানা অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বের উপস্থিতিতে দীর্ঘ একটি কেক কেটে এবং আতশবাজির রঙিন আলোয় স্বর্ণালী সতেরো উদযাপিত হলো চ্যানেল আই প্রাঙ্গনে। চ্যানেল আইয়ের কেক কাটার মঞ্চে ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।



Reneta

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হুসেইন মুহাম্মদ এরশাদ,বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজমুল হুদা, ইকবাল হাসান মাহমুদ। 

৪.৩০ (বিকেল) মিনিট

স্বর্ণালী সতেরোর এই শুভক্ষণে চ্যানেল আইয়ের প্রাঙ্গনে চলছে মেলা, দেশবরেণ্য শিল্পীদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসা অতিথিরা মেলাচ্ছেন গলা। এখন গান গাইছেন প্রিয় শিল্পী বাপ্পা মজুমদার।আসছেন অতিথিরা, জানাচ্ছেন ফুলেল শুভেচ্ছা। ভালোবাসা, সঙ্গে থাকার জন্য উত্তরীয় দিয়ে, মিষ্টিমুখ করিয়ে বরণ করার পালা চলছে…

এবং বাপ্পার গান দিয়েই শেষ হলো স্বর্ণালী সতেরোর বৈকালী আয়োজন।

৪.০০ মিনিট

চ্যানেল আইকে স্বর্ণালী সতেরো’র শুভেচ্ছা জানাতে এখনো আসছেন অতিথিরা। নিয়ে আসছেন ফুল, কেক ও উপহার। সবাইকে সাদরে গ্রহণ করছেন পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক।

৩.৪০ মিনিট

চ্যানেল আই সেরা কণ্ঠের রাফসান মান্নান ও মেহেদি হাসান আবার ফিরে এলেন স্টেজে। এবার একসঙ্গে। জনপ্রিয় সব গানে যেনো বিকেলের আলস্য কেটে যাচ্ছে অনেকখানি।

৩.৩০ মিনিট

ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের শিশু নৃত্যশিল্পীদের নাচ গানের মাঝে এনে দিলো ভিন্নতা।

৩.১০ মিনিট

জনপ্রিয় ব্যান্ড জলের গান তাদের আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে। তাদের মনোমুগ্ধকর গান যেনো তপ্ত আবহাওয়ায় শীতল জলের পরশ বুলিয়ে দিলো।

১.৫০ মিনিট

চ্যানেল আই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ক্ষুদে গানরাজ ২০১৫ এর অর্পিতা ও পুষ্পিতা। বন্ধুত্বের মায়াভরা গান নিয়ে দর্শকশ্রোতাদের সামনে এখন তারা।


১.৩৫ মিনিট

চ্যানেল আই সেরা কণ্ঠ, ক্ষুদে গানরাজ এবং গানে গানে সকাল শুরু’র শিল্পীরা একের পর এক জনপ্রিয় গান গেয়ে যেনো তীব্র গরমে ঠাণ্ডার পরশ বুলিয়ে দিচ্ছেন দর্শকদের মনে।

১.২৫ মিনিট

সুরকার আলাউদ্দিন আলীর ভীষণ জনপ্রিয় একটা গান ‘বন্ধু তিন দিন’। সেই গানটি গেয়ে দর্শকদের মাতালেন চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী ঝিলিক।

১.১৫ মিনিট

জনপ্রিয় সুরকার আলাউদ্দিন আলীর সিডি উন্মোচন করা হলো। সিডি উন্মোচনের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে হাজির হলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এরপর শিল্পী-দর্শক সবাই মিলে আলাউদ্দিন আলীর ‘সূর্যোদয়ে তুমি’ গানটি গেয়ে সম্মান জানালেন বিখ্যাত এই সুরকারকে।

১.০০ মিনিট

প্রচণ্ড গরম উপেক্ষা করে চ্যানেল আইয়ের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করছেন দর্শকশ্রোতারা। বসতে না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই অনুষ্ঠান দেখছেন তারা। তবু ক্লান্তি নেই এতোটুকুও।

এই মুহূর্তে গান গেয়ে তাদের উত্তাপের কষ্ট ভুলিয়ে দিচ্ছেন চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী আশিক।

 

১২:৪০ মিনিট
মঞ্চে এখন লালন কন্যা ফরিদা পারভীন। তিনি গাইছেন সেই বিখ্যাত গান: মিলন হবে কতোদিনে। মঞ্চে উঠে তার সঙ্গে গলা মেলালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। একজন শিল্পী যে সবসময়ই শিল্পী সেই প্রমাণই রাখলেন প্রিয় এই মুখ।

১২.৩০ মিনিট
চ্যানেল আই প্রাঙ্গণে আগত অতিথি এবং দর্শকবৃন্দের জন্য চলছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২.০০ মিনিট

চ্যানেল আইয়ের জন্মদিনে উত্তপ্ত দিন উপেক্ষা করে চ্যানেল আই প্রাঙ্গণে এসে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ জানান ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।




১১.০০ মিনিট

চ্যানেল আই ভবন এবং প্রাঙ্গণে চ্যানেল আই পরিবার, শুভাকাঙ্খী এবং অতিথিদের ভীড়। সবার উপস্থিতিতে আমন্ত্রিত গুণীজনদের নিয়ে বাঁশির সুরে জন্মদিনে শুভেচ্ছা জানানো হলো চ্যানেল আইকে।


১০.৩০ মিনিট

অতিথিদের আগমনে মুখর হয়ে উঠছে চ্যানেল আই প্রাঙ্গণ। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাচ্ছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অতিথিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় চ্যানেল আইয়ের জন্মদিনে।

১০.০০ মিনিট

চ্যানেল আই প্রাঙ্গণে আসন নিতে শুরু করেছেন অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের স্বর্ণালী সতেরো উৎসবে স্বাগত জানাচ্ছেন চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ।


৯.০০ মিনিট

সকাল থেকেই আসতে শুরু করেছেন অতিথিরা। চ্যানেল আই প্রাঙ্গণে বসেছে প্রাণের মেলা। সঙ্গত কারণেই নিরাপত্তা কর্মীরা সক্রিয় হয়েছেন।

১২.০১ মিনিট (রাত)

কেক কেটে শুরু হলো চ্যানেল আইয়ের উৎসব। এসময় উপস্থিত ছিলেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালনা পরিষদের সদস্য শাইখ সিরাজ, মুকিত মজুমদার বাবু, আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, আবদুল মুক্তাদির, রিয়াজ আহম্মেদ খান ও রবিউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা।

১১.৩০ মিনিট (রাত)

আসতে শুরু করেছেন সম্মানিত অতিথিরা। ব্যস্ত সময় কাটাচ্ছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন।


১০.৪৫ মিনিট (রাত)

আসতে শুরু করেছেন সম্মানিত অতিথিরা। ব্যস্ত সময় কাটাচ্ছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক শাইখ সিরাজ।


১০:৩০ মিনিট (রাত)

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত বারোটা এক মিনিটে শুরু হবে উৎসব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ের জন্মদিন: সরাসরি

পরবর্তী

বিলুপ্তি প্রায় বার্চের চারা দিলো সবুজ সংকেত

পরবর্তী

বিলুপ্তি প্রায় বার্চের চারা দিলো সবুজ সংকেত

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় সব রাষ্ট্রকে এক হতে প্রধানমন্ত্রী'র আহ্বান

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT