জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় লালমাটিয়া নিউ কলোনির পুরাতন ভবনের জায়গায় বহুতল ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। প্রকল্পের আওতায় নিউ কলোনির পুরাতন ৭টি ভবনের জায়গায় ৭টি বহুতল ভবন করে একশ’ ২০ ফ্ল্যাট এবং সরকারি কর্মকর্তাদের জন্য ১শ’ ৪৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।






