চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালবাগ কেল্লায় সাকিবের ছক্কাবৃষ্টি, আফ্রিদির পেস বল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫৪ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান লালবাগ কেল্লায় ছক্কা হাঁকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব, আফ্রিদি, মোসাদ্দেক, পোলার্ডরা বল উড়িয়ে মারছেন। বাউন্ডারির জন্য নির্ধারিত সীমানা পেরিয়ে বল পড়ছে দর্শকসারিতে। প্রিয় ক্রিকেটারদের ব্যাট ছুঁয়ে আসা বল ধরাকেই অনেক পাওয়া মনে করে উল্লাসে মেতে উঠছেন সকলে। হাততালির শব্দে উঠছে তরঙ্গের ঢেউ। হইচই, আনন্দ, আর আড্ডায় এভাবেই এক আবেগঘন দিন কাটল বিপিএল দল ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটারদের।

বৃহস্পতিবার পুরান ঢাকার লালবাগ কেল্লায় স্থানীয়দের নিয়ে বৃষ্টিস্নাত এক বিকেল পার করেছেন সাকিবরা। বিদায়বেলায় ডায়নামাইটসের অধিনায়ক সকলের কাছে চাইলেন দোয়া।

গত আসরে সাকিবের নেতৃত্বেই শিরোপা জিতেছিল ঢাকা। এবারও যাতে সাফল্যধারা অক্ষুণ্ণ থাকে সেজন্যই সাকিবের এমন চাওয়া, ‘আজ এমন একটি ঐতিহাসিক জায়গায় আসতে পেরে ভাল লাগছে। সবার সমর্থন চাই বিপিএলে। সবার কাছে ঢাকা ডায়নামাইটসের জন্য দোয়া চাই।’

দারুণ সময় কাটানোর দিনে মোসাদ্দেক হোসেন সৈকত অবশ্য কেবল ক্রিকেট নিয়েই বললেন না। শৈশবে ফিরে যাওয়ার অনুভূতির কথাই সবার আগে মনে হল ডায়নামাইটস পরিবারের এই তরুণ সদস্যের, ‘অনেকদিন পর ছোটবেলার স্বাদ পেলাম। এত দর্শকের মাঝে খেলতে পারলাম। সবাই সাপোর্ট করবেন। বিপিএলে সেরা পারফরম্যান্স যেন দেখাতে পারি। সবাই এক সাথে পারলে দলের জন্য লাভ হবে। পারফর্ম করতে সহজ হবে।’

বাংলাদেশ ক্রিকেট দল লালবাগ কেল্লায় ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস বলের প্রীতি ম্যাচে সবচেয়ে বেশি মজা করেছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। আদতে লেগস্পিনার আফ্রিদি এদিন করেছেন পেস বল! পরে জানালেন বাংলাদেশ নিয়ে তার ভাল লাগার কথা, ‘বাংলাদেশ আমি সবসময় উপভোগ করি। এটা আমার সেকেন্ড হোম। এখানে ক্রিকেট খেলতে আসা উপভোগ করি। সবসময় ভাল সাড়া পাই। কেল্লায় আসা কেবল ক্রিকেট খেলতেই নয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এখানে এসেছি। আমাদের দলের অনেক ভক্ত এখানে আছে। এখানে আসতে পেরে আমি খুবই খুশি।’

ঢাকা ডায়নামাইটসকে লালবাগ কেল্লায় নিয়ে যাওয়ার আয়োজন করে ওমেরা এলপি গ্যাস। কোম্পানিটির কর্মীরাই ছিলেন ৫ ওভারের ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ। ক্রিকেট ম্যাচের চেয়ে ঐতিহাসিক স্থান পরিদর্শন করানোই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য। তবে একটু বেশি সিরিয়াস হয়েই খেলেছেন সাকিব। পরপর তিন বলে মেরেছেন ছক্কা। তাতে জয় হয়েছে ঢাকারই!

ট্যাগ: ঢাকা ডায়নামাইটস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা ও বোনকে ফেরত পেতে চান আমীর ফয়সাল

পরবর্তী

মওলানা ভাসানীর সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা ও আন্দোলন-সংগ্রাম

পরবর্তী

মওলানা ভাসানীর সাম্রাজ্যবাদ বিরোধী চিন্তা ও আন্দোলন-সংগ্রাম

বাংলাদেশ ক্রিকেটার মাশরাফি ও সাকিব আল হাসান আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ম্যাজিক্যাল’ মাশরাফীর জন্য মুখিয়ে ম্যাককালাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬

পিঁপড়া কাসেম বইয়ের প্রকাশনা উৎসব

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলে ‘মৃত ভেবে’ তরুণীর ছবি ভাইরাল, পরে যা জানাল পুলিশ

আগস্ট ২৯, ২০২৬

রংপুরে মামলা পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা আইনজীবী সমিতি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT