চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাবু চৌধুরীর কথায় দ্বৈত কণ্ঠে লগ্নজিতা-রনজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

এই সময়ে কলকাতার গানের জগতে দারুণ জনপ্রিয় জুটি লগ্নজিতা চক্রবর্তী ও রনজয় ভট্টাচার্য। আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে এই জুটি কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর কথায় নতুন একটি গানে!

গানটির শিরোনাম ‘ভালোবাসি তোমায়’। শ্রুতিমধুর ও গাঢ় প্রেমের গানটি গেল মাসে কলকাতার বিখ্যাত সনিক সলিউশন ষ্টুডিওতে রেকর্ড সম্পন্ন হয়েছে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি জানান, আগামি ১ ফেব্রুয়ারি গানটি বাংলাদেশের শ্রোতা দর্শকদের জন্য রিলিজ পাবে।

লগ্নজিতা চক্রবর্তী কবছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলাতেই ব্যাপক পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক কালে রনজয় ভট্টাচার্যের সুর করা এবং লগ্নজিতার কন্ঠে কলকাতার ‘সোয়েটার’ সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটিও দুই বাংলায় দুর্দান্ত জনপ্রিয় হয়।

Banglabid

‘ভালোবাসি তোমায়’ গানটিও সুর করেছেন রনজয় ভট্টাচার্য এবং একই সাথে তিনি লগ্নজিতার সাথে গেয়েছেনও। গানটি নিয়ে আশাবাদী সংশ্লিষ্ট সকলে।

‘ভালোবাসি তোমায়’ গানটির গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী একাধারে একজন কৃষিবিদ, কলামিস্ট এবং রাজনিতীক। কৃষিতে বঙ্গবন্ধু পদক পেয়েছেন ২০১৮ সালে। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি।

এর আগে ২০১৮ সালে একই গীতিকারের ‘চেতনার ঝংকার’ নামে একাত্তর টেলিভিশনের প্রযোজনায় একটি অ্যালবাম রিলিজ হয়। সেই অ্যালবামে বাপ্পা মজুমদার গান গেয়েছেন ‘ছোটবেলার বন্ধু আমার’ শিরোনামে। একই অ্যালবামে কলকাতার শুভংকর পাণ্ডা ‘বাংলাদেশ’ শিরোনামে একটি গান গেয়েছেন, যা এফ এম রেডিও এবং একাত্তর টিভির মিউজিক বাজ অনুষ্ঠানে প্রচারের পর জনপ্রিয়তা পায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসোয়েটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT