ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার বছরের শিশু লাবণ্য আরিনা কাজীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
লাবণ্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী ফয়সাল এর একমাত্র কন্যা।

সোমবার ঢাকা মহানগর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন লাবণ্য (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লাবণ্যের মৃত্যুতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণের সংগঠন ডিএনসিআরপি অফিসার্স এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করে জানায়, আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ তার পরিবাারের সদস্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন এবং নিস্পাপ শিশুটিকে জান্নাতবাসী করুন।










